আফগানিস্তানের প্রথম টেস্ট বেঙ্গালুরুতে

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৮, ২০:২৬আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ২০:৩১

আফগানিস্তানের প্রথম টেস্ট বেঙ্গালুরুতে গত বছরের জুনে ১১তম দল হিসেবে টেস্ট স্ট্যাটাস পেয়েছিল আফগানিস্তান। প্রথম টেস্ট তারা খেলবে ভারতের বিপক্ষে, খবরটা পুরানো। মঙ্গলবার চূড়ান্ত হলো এ ম্যাচের সূচি ও ভেন্যু।

মঙ্গলবার দিল্লিতে দুই দেশের ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের আলোচনা শেষে এলো নতুন ঘোষণা- আগামী ১৪ থেকে ১৮ জুন বেঙ্গালুরুতে হবে আফগানদের এই ঐতিহাসিক টেস্ট।

আফগানিস্তানের সঙ্গে একই দিনে টেস্ট মর্যাদা পায় আয়ারল্যান্ড। আইরিশরা আগেই টেস্ট অভিষেকের পথে প্রতিপক্ষ হিসেবে পেয়ে গিয়েছে পাকিস্তানকে। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, ২০১৮ সালে ১১ মে তারা প্রথম টেস্ট খেলবে ম্যালাহাইডে।

আইরিশরা তাদের প্রথম টেস্ট হোমে খেললেও যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান খেলবে প্রতিবেশীদের মাটিতে। অনুশীলনের জন্যও আফগান জাতীয় দল ভারতের মাটি ব্যবহার করে প্রায়ই। তাছাড়া সংযুক্ত আরব আমিরাতেও গড়ে ক্যাম্প। ক্রিকইনফো 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম