‘সেঞ্চুরি’র অপেক্ষায় মিরপুর স্টেডিয়াম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৮, ২২:১৫আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ২২:২৬

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম। ছবি-বিসিবি ১৯৮০ সালে ফুটবলের জন্য নির্মিত হয়েছিল মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। তবে ২০০৪ সালে ক্রিকেটের জন্য বরাদ্দ হয় স্টেডিয়ামটি। ২০০৬ সালের ৮ ডিসেম্বর বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে যাত্রা শুরু হয় মিরপুর স্টেডিয়ামের। বুধবার ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের লড়াই হবে এই স্টেডিয়ামের শততম ওয়ানডে। ষষ্ঠ স্টেডিয়াম হিসেবে এমন গৌরবের অংশীদার হতে যাচ্ছে ২৫ হাজার ধারণ ক্ষমতার ‘হোম অব ক্রিকেট’।   

একসময় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফুটবল-ক্রিকেট দুটোই হতো। তবে ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার চার বছর পর শেরে বাংলা স্টেডিয়াম বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এই স্টেডিয়ামে অনুষ্ঠিত ৯৯টি ওয়ানডের মধ্যে বাংলাদেশ খেলেছে ৮৩টি ম্যাচ। এর মধ্যে টাইগাররা জিতেছে ৩৯টি, হার ৪৩টি আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

মিরপুরের প্রথম ওয়ানডেতে খেলা মাশরাফি মুর্তজা, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম এখন বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য। তবে তাদের দুর্ভাগ্য, ইতিহাসের সাক্ষী হওয়ার সুযোগ পাচ্ছেন না। সেদিক দিয়ে জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা, ব্রেন্ডন টেলর ও ক্রিস্টোফার এমপোফু ভাগ্যবান। তিনজনই খেলেছিলেন মিরপুরের প্রথম ম্যাচে। ইতিহাসের সামনে দাঁড়িয়ে জিম্বাবুয়ের ওপেনার মাসাকাদজা উচ্ছ্বসিত, ‘ইতিহাসের অংশ হওয়ার সুযোগ পেয়ে আমি আনন্দিত। প্রথম ম্যাচের মতো মিরপুরের শততম ম্যাচেও খেলার সুযোগ পাচ্ছি।’

সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ হয়েছে শারজা ক্রিকেট স্টেডিয়ামে, ২৩১টি। তালিকায় এর পরে আছে সিডনি ক্রিকেট গ্রাউন্ড (১৫৪), মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (১৪৭), হারারে স্পোর্টস ক্লাব (১৩৬) এবং কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম (১২৪)। তবে সবচেয়ে কম সময়ে ১০০ নম্বর ওয়ানডে হচ্ছে মিরপুরেই।

টাইগারদের অনেক সাফল্যের সাক্ষী শেরে বাংলা স্টেডিয়াম। ২০১০ সালে নিউজিল্যান্ড আর তিন বছর পর পাকিস্তানকে এই মাঠেই হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। ভারত আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ও এসেছে মিরপুরে।  

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম