উত্তরাঞ্চলের ২৪৯ রানের লিড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৮, ১৯:২৭আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৯:২৭

উত্তরাঞ্চলের ২৪৯ রানের লিড ফরহাদ হোসেনের হাফসেঞ্চুরিতে দারুণ একটি দিন কাটিয়েছে উত্তরাঞ্চল। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচের তৃতীয় দিন শেষে পূর্বাঞ্চলের বিপক্ষে তাদের লিড ২৪৯ রানের।

সিলেট স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলায় ফরহাদের ৮৫ রানের ওপর ভর দিয়ে উত্তরাঞ্চল ৮ উইকেটে করেছে ২৭৩ রান। প্রথম ইনিংসে ১৮৭ রানে অলআউট হলেও দ্বিতীয় ইনিংসে পূর্বাঞ্চলের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে তারা। কোনও উইকেট না হারিয়ে ৩৬ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে এখন সুবিধাজনক জায়গায় জহুরুল ইসলামরা।

উদ্বোধনী জুটিতে নাজমুল হোসেন শান্ত ও মিজানুর রহমান যোগ করেন ৪৭ রান। মিজানুর ২০ রানে আউট হলে ভাঙে তাদের জুটি। তার আউটের পর ধাক্কা খায় উত্তরাঞ্চল। মাত্র ১ রানের মধ্যে হারায় শান্ত (৩১) ও নাঈম ইসলামের (১) উইকেট দুটি। খানিক পর ১৬ রান করে ফিরে যান অধিনায়ক জহুরুলও।

তবে এক প্রান্ত আগলে রেখে নিজের সঙ্গে দলের রান বাড়িয়ে নেন ফরহাদ। হাফসেঞ্চুরি পূরণ করে এই ব্যাটসম্যান হাঁটছিলেন সেঞ্চুরির পথেও। যদিও পারেননি, ৮৫ রান করে আউট হয়ে যান তিনি। শেষ বিকেলে ফিরে যাওয়ায় তার আক্ষেপ বেশিই হওয়ার কথা।

তার আগে ছোট ছোট ইনিংস খেলে যান ধীমান ঘোষ (২৩), আরিফুল হক (২৮) ও সোহরাওয়ার্দী শুভ (২৩)। দিন শেষ অপরাজিত আছেন ফরহাদ রেজা (৩০*) ও তাইজুল ইসলাম (৩*)।

দ্বিতীয় ইনিংসে পূর্বাঞ্চলের সবচেয়ে সফল বোলার খালেদ আহমেদ। এই পেসার ৮৬ রানে নিয়েছেন ৪ উইকেট। আবু জায়েদ রাহীর শিকার ২ উইকেট।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম