রাজ্জাকের ৫০০ উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৮, ১৯:৪৫আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৯:৫২

প্রথম বাংলাদেশি বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট নিয়েছেন রাজ্জাক। ছবি-প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল গত সোমবার প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেছেন তুষার ইমরান। আর বুধবার প্রথম বাংলাদেশি বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট শিকারের কীর্তি গড়লেন আব্দুর রাজ্জাক।  

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ড শুরু হওয়ার আগে এক উইকেট নিয়ে অপেক্ষায় ছিলেন রাজ্জাক। বুধবার বিকেএসপিতে ম্যাচের তৃতীয় দিনে শাদমান ইসলামকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে অনন্য কীর্তি গড়েছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার।

রাজ্জাকদের প্রতিপক্ষ ওয়ালটন মধ্যাঞ্চল অবশ্য দুই উইকেটে ৩১৩ রান নিয়ে হাসি মুখেই শেষ করেছে দিনটা। শাদমান (৮৯) আর রবিউল ইসলাম রবির (৯০) ১৭১ রানের উদ্বোধন জুটির ওপরে দাঁড়িয়ে দলকে এগিয়ে নিচ্ছেন রকিবুল হাসান ও মেহরাব হোসেন জুনিয়র। দিনশেষে রকিবুল ৮২ আর মেহরাব ৪২ রানে অপরাজিত। প্রথম ইনিংসে ৪৪৮ রান করা দক্ষিণাঞ্চলের পক্ষে অন্য উইকেটটি নিয়েছেন মেহেদি হাসান।

১১৩তম প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নামা রাজ্জাক ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছেন ৩০বার আর ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ৮বার, সেরা বোলিং ৮৪ রানে ৯ উইকেট।

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সেরা পাঁচ বোলারের তালিকায় চারজনই বাঁহাতি স্পিনার। দ্বিতীয় স্থানে আছেন এনামুল হক জুনিয়র। তিনি অবশ্য চলমান বিসিএলে খেলছেন না। ১১২টি ম্যাচ খেলা এনামুলের উইকেট সংখ্যা ৪৩৮, ইনিংসে পাঁচ উইকেট ৩২বার, ম্যাচে ১০ উইকেট ৬বার, সেরা বোলিং ৪৭ রানে ৭ উইকেট। ইনিংসে সবচেয়ে বেশি ৫ উইকেট শিকারের কৃতিত্ব তারই।

তালিকায় তৃতীয় স্থানে আছেন মোহাম্মদ শরীফ। সেরা পাঁচে তিনিই একমাত্র পেসার। ১২৯ ম্যাচে ৩৯১ উইকেট নেওয়া শরীফ ইনিংসে পাঁচ উইকেট ১৫বার এবং ম্যাচে ১০ উইকেট তিনবার নিয়েছেন। ২০০৭ সালে জাতীয় দল থেকে বাদ পড়া এই ডানহাতি পেসারের সেরা বোলিং ২৪ রানে ৬ উইকেট। 

চতুর্থ স্থানে থাকা মোশাররফ হোসেন ৯৭ ম্যাচ খেলে ৩৫৮ উইকেট নিয়েছেন। ১৯বার ইনিংসে পাঁচ উইকেট শিকারের পাশাপাশি তিনবার ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিনি, সেরা বোলিং ১০৫ রানে ৯ উইকেট।

পঞ্চম স্থানে আছেন সাকলাইন সজীব। ৮৪ ম্যাচ খেলে তার সংগ্রহে ৩৪৬ উইকেট।  ২০বার ইনিংসে পাঁচ উইকেট এবং তিনবার ম্যাচে দশ উইকেট নেওয়া সজীবের  সেরা বোলিং ৮২ রানে ৯ উইকেট। 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম