প্রণব মুখার্জিকে জার্সি উপহার সাকিবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৮, ২০:৪৯আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ২০:৫২

প্রণব মুখার্জিকে জার্সি উপহার দিয়ে দারুণ খুশি সাকিব। ছবি-ফেসবুক চলছে ত্রিদেশীয় সিরিজ। এর মাঝেই সাকিব আল হাসান দেখা করেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে। ভারতের প্রবীণ রাজনীতিবিদকে নিজের ‘৭৫’ নম্বর জার্সিও উপহার দিয়েছেন সাকিব।

সেই ছবি বিশ্বসেরা অলরাউন্ডার পোস্ট করেছেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে। যেখানে দেখা যাচ্ছে, সোফায় বসে থাকা প্রণব মুখার্জির হাতে ‘৭৫’ নম্বর জার্সি তুলে দিচ্ছেন সাকিব। ভারতের সাবেক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তার হাতে জার্সি তুলে দিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের তারকা ক্রিকেটার।

চার দিনের ব্যক্তিগত সফরে বাংলাদেশে আসা প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ ও জার্সি উপহারের মুহূর্ত নিয়ে সাকিব লিখেছেন, ‘বাংলাদেশ ও বাঙালির অকৃত্রিম বন্ধু, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে বাংলাদেশ সফরকালীন সময়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়।’

এরপর তিনি লিখেছেন, ‘কিছু সময় অতিবাহিত এবং উপহার হিসেবে বাংলাদেশের লাল-সবুজের জার্সি দিতে পেরে আনন্দবোধ করছি। তিনি সবসময় দুই দেশের সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেছেন। আমাদের এগিয়ে চলার পথে তিনি সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবেন। ধন্যবাদ।’

জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের। টাইগারদের ৮ উইকেটের সহজ জয় এনে দিতে তিন উইকেট শিকারের পাশাপাশি ৩৭ রান করেছেন সাকিব।

/কেআর/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম