‘মাঠে মাশরাফি-সাকিব সিদ্ধান্ত নিলেই ভালো হয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৮, ১৯:৪১আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১৯:৪৭

বাংলাদেশ দলের অনুশীলনে হালকা মেজাজে সাকিব-মাশরাফি। ছবি-বিসিবি সাকিব আল হাসান এখন বাংলাদেশের টেস্ট আর টি-টোয়েন্টি অধিনায়ক। মাশরাফি মুর্তজা তো অনেক দিন ধরেই ওয়ানডে দলের নেতৃত্বে। বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, মাঠে কোনও অধিনায়কের সিদ্ধান্তে হস্তক্ষেপ করার ইচ্ছে নেই তার।

দক্ষিণ আফ্রিকা সফরের সময় মাঠের ভেতরে কোচ চন্ডিকা হাথুরুসিংহের হস্তক্ষেপ নিয়ে সংবাদ সম্মেলনে পরোক্ষে ক্ষোভ প্রকাশ করেছিলেন সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। বিসিবি কর্মকর্তারা বিষয়টি ভালোভাবে নেননি। এরপর হঠাৎ করেই হাথুরুসিংহে পদত্যাগপত্র পাঠিয়ে দেন বিসিবির কাছে।

শুক্রবার ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর সাকিব বলেছেন, ‘আগে আমরা স্বাধীন ছিলাম না, এটা ভাবার কোনও কারণ নেই। তবে এখন আমরা স্বাধীনভাবে খেলার পাশাপাশি মাঠে সিদ্ধান্তও নিতে পারি!’

শনিবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্লেয়ারস ড্রাফট অনুষ্ঠানে এ প্রসঙ্গে সুজনের মন্তব্য, ‘মাশরাফি আর সাকিব অভিজ্ঞ ক্রিকেটার। তারা দুজন মিলে মাঠে সিদ্ধান্ত নিলেই ভালো হয়। তারা বাইরে থেকে আমাদের কিছু জিজ্ঞেস করলে আমরা  পরামর্শ দিতে পারি। আমরা ফিল্ডিং পজিশন কিংবা প্রতিপক্ষ ব্যাটসম্যানকে কোথায় বল করলে ভালো হয়, সেটা বলতে পারি। অনেক সময় ক্রিকেটাররা মাঠে গিয়ে কিছু ব্যাপার ভুলে যায়, আমরা সেটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। এটা আসলে ক্রিকেটারদের খেলা, ওরা মাঠে গিয়ে খেলে বলেই বাংলাদেশ ভালো করে। সিদ্ধান্ত-দায়িত্ব সব কিছু তাদেরই।’

জিম্বাবুয়ে আর শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ম্যাচে স্বাধীনভাবে খেলার পাশাপাশি মাঠে পরিকল্পনার সফল বাস্তবায়ন করেছে বাংলাদেশ। এ বিষয়ে টেকনিক্যাল ডিরেক্টর বললেন, ‘মাঠের ভেতরে সিদ্ধান্ত ক্রিকেটারদেরই নিতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব-তামিম-মাশরাফি-মুশফিক-রিয়াদের অভিজ্ঞতার যোগফল বোধহয় ৬০ বছর হবে। তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ তাদেরই কাজ, যেহেতু তারা মাঠে খেলছে। অধিনায়ক হয়তো বিশেষ কোনও বোলারকে দিয়ে শেষ ওভার করানোর পরিকল্পনা করছে। তার আগে আমি মেসেজ পাঠালে অধিনায়কের মনে সংশয় জাগতে পারে। আমি চাই না কোনও ধরনের সংশয় দেখা দিক।’

বর্তমানে বাংলাদেশ দলের ড্রেসিংরুমের পরিবেশ কেমন জানতে চাইলে সুজন বললেন, ‘এখন ড্রেসিংরুমের পরিবেশ দারুণ উপভোগ্য। হয়তো স্বাধীনতা আগের চেয়ে একটু বেশিই পাচ্ছে ক্রিকেটাররা।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম