মিজানুরের সেঞ্চুরিতে উত্তরাঞ্চলের স্বস্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৮, ২০:১১আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ২০:১৭

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে চলছে উত্তরাঞ্চল-দক্ষিণাঞ্চলের লড়াই। ছবি-প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে মিজানুর রহমানের সেঞ্চুরিতে স্বস্তিতে বিসিবি উত্তরাঞ্চল। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে প্রথম দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ২১৪ রান। সকালে কুয়াশার কারণে দেরিতে শুরু হওয়ায় প্রথম দিন খেলা হয়েছে ৫৭ ওভার।   

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা উত্তরাঞ্চলের শুরুটা হয়েছে দুর্দান্ত। মিজানুর আর জুনায়েদ সিদ্দিকী ১৬৯ রানের উদ্বোধনী জুটি উপহার দিয়েছেন দলকে।

১৫৫ বলে ১০৬ রান করা মিজানুরের দারুণ ইনিংসে চারের সংখ্যা ১৬টি। তবে তিনি অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাকের বলে বিদায় নেওয়ার পর ছোট-খাটো ধস নামে উত্তরাঞ্চলের ইনিংসে। নিজের পরের ওভারেই টানা ‍দুই বলে নাজমুল হোসেন শান্ত আর ফরহাদ হোসেনকে ফিরিয়ে দেন রাজ্জাক। বিনা উইকেটে ১৬৯ থেকে নিমেষে তিন উইকেটে ১৭১ রানে পরিণত হয়ে উত্তরাঞ্চল তখন দিশেহারা।

তবে জুনায়েদ আর নাঈম ইসলাম প্রথম দিনে দলের আর কোনও ক্ষতি হতে দেননি। জুনায়েদ ৮২ আর নাঈম ২৫ রান নিয়ে ব্যাট করছেন।

প্রথম দিনে দক্ষিণাঞ্চলের একমাত্র সফল বোলার রাজ্জাকের তিন উইকেটের পেছনে খরচ ৬২ রান।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম