আইপিএল শুরু ৭ এপ্রিল

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০১৮, ২০:১৭আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ২০:১৭

আইপিএল শুরু ৭ এপ্রিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরের দিনক্ষণ চূড়ান্ত হলো সোমবার। আইপিএল গভর্নিং কাউন্সিল নিশ্চিত করেছে, ৭ এপ্রিল থেকে ২৭ মে পর্যন্ত হবে এই প্রতিযোগিতা।

৬ এপ্রিল মুম্বাইয়ে হবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রথম ম্যাচ ও ফাইনালও হবে ভারতের এই বাণিজ্যিক রাজধানীতে।

ম্যাচ শুরুর সময়ও পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং কাউন্সিল। আগে বিকেল ৪টা ও রাত ৮টায় হতো দুই ম্যাচ। আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা জানান- টিভি চ্যানেলের অনুরোধের কারণে এবার বিকেলের ম্যাচ শুরু হবে সাড়ে ৫টায়, আর পরের ম্যাচ হবে সন্ধ্যা ৭টায়।

সোমবার গভর্নিং কাউন্সিলের সভায় আরও একটি ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিংস ইলেভেন পাঞ্জাব তাদের চারটি হোম ম্যাচ খেলবে মোহালিতে, বাকি তিনটি হবে ইন্দোরে। দুই বছর নিষেধাজ্ঞা কাটিয়ে প্রতিযোগিতায় ফেরা রাজস্থান রয়্যালসের হোম ভেন্যুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে ২৪ জানুয়ারি রাজস্থান হাই কোর্টের শুনানির পর।

আগামী ২৭ ও ২৮ জানুয়ারি বেঙ্গালুরুতে হবে এ বছরের আইপিএলের নিলাম। এনডিটিভি

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম