এবার সানজামুলের জোড়া আঘাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৮, ১৭:৫২আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ১৭:৫৬

এবার সানজামুলের জোড়া আঘাত মাশরাফি-সাকিবের পর উইকেট উৎসবে নাম লেখালেন সানজামুল ইসলাম। এই স্পিনারের জোড়া আঘাতে বিধ্বস্ত জিম্বাবুয়ে। স্কোর ২৩ ওভারে ৬ উইকেটে ৬৮ রান।

ব্যাটিং ব্যর্থতায় স্কোরটা খুব বেশি বড় হয়নি বাংলাদেশের। বোলিংয়ে তাই ভালো শুরুর অপেক্ষায় ছিল স্বাগতিকরা। মাশরাফি ও সাকিবের চমৎকার বোলিংয়ে সেটা পেয়েছে বাংলাদেশ। তাদের আঘাতে জিম্বাবুয়ে ৩৪ রানেই হারিয়েছে ৪ উইকেট।

জিম্বাবুয়ের প্রথম ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে ফিরে গেছেন হ্যামিল্টন মাসাকাদজা। শুরু থেকেই ধুঁকতে থাকা এই ওপেনার মাত্র ৫ রান করে ধরা পড়েন সাব্বির রহমানের হাতে। মাশরাফির বাউন্সের সঙ্গে সুইং করা বলটা মাসাকাদজার ব্যাটের কানায় লেগে ভাসতে ভাসতে তালুবন্দী হয় সাব্বিরের।

ওই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আবার আঘাত। এবার ঘূর্ণিতে সাকিব বোকা বানান সোলোমন মীরকে। বোল্ড করে এই ওপেনারকে প্যাভিলিয়নে ফেরান বাংলাদেশি অলরাউন্ডার। যাওয়ার আগে মীর করেন মাত্র ৭ রান।

সাকিব ঝড় থামেনি, পরের বলেই আবার উইকেট। এবার ফেরান তিনি ব্রেন্ডন টেলরকে। মুখোমুখি হওয়া নিজের প্রথম বলেই এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন এই উইকেটরক্ষক। প্যাভিলিয়নে ফেরেন তিনি খালি হাতে।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম