নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে সেমিফাইনালে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০১৮, ১০:৩৮আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ১০:৪৯

উইকেট নেওয়ার পর মুজিবের (ডানে) উল্লাস চার হাফসেঞ্চুরিতে নিউজিল্যান্ডের সামনে ৬ উইকেটে ৩০৯ রানের বিশাল পাহাড় গড়েছিল আফগানিস্তানের যুব দল। দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যের পর বল হাতেও অসাধারণ পারফরম্যান্স করে স্বাগতিকদের মাত্র ১০৭ রানে অলআউট করেছে তারা।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ২০২ রানে জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান।

ক্রাইস্টচার্চে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নামা আফগানিস্তান শুধু ব্যক্তিগত ইনিংসে নয়, দারুণ কয়েকটি জুটিতে গড়ে রানের পাহাড়। মাত্র ২০ ওভারে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের ১১৭ রানের জুটিতে দারুণ শুরু করে আফগানিস্তান। গুরবাজ ৬৯ ও ইব্রাহিম ৬৮ রানে আউট হন।

দলীয় ২২৬ রানে পঞ্চম ব্যাটসম্যান হয়ে নিসার ওয়াহদাত আউট হওয়ার পর ক্রিজে নামেন আজমতউল্লাহ ওমরজাই। এই ডানহাতি ব্যাটসম্যানের ছোঁয়ায় বদলে যায় আফগানদের স্কোরবোর্ড।

বহির শাহ ও ওমরজাই শেষ ৬ ওভারে ঝড় তুলে দলীয় স্কোর ৩০০ পার করেন। ৪৭, ৪৯ ও ৫০তম ওভারের প্রত্যেকটিতে দুটি করে ছয় মারে আফগানরা, যার সবগুলো এসেছে ওমরজাইয়ের ব্যাটে। মাত্র ২৩ বলে ৩ চার ও ৭ ছয়ে ৬৬ রানে তিনি আউট হন ইনিংসের এক বল বাকি থাকতে। বহির ৭২ বলে ৬৭ রানে অপরাজিত ছিলেন।

নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন সন্দীপ প্যাটেল।

বিশাল লক্ষ্যে নেমে আফগান দুই স্পিনার মুজিব ও কাইস আহমেদের বলে লণ্ডভণ্ড স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। মাত্র ২০ রানে ৪ উইকেট হারানোর পর ক্যাটেন ক্লার্ক ও ডেল ফিলিপসের ৬৬ রানের জুটি কেবল প্রতিরোধ গড়েছিল।

ফিলিপস ৩১ রানে আউট হওয়ার পর শুরু হয় আবার ব্যাটিং ধস। শেষ ৬ উইকেট নিউজিল্যান্ড হারায় মাত্র ২১ রানে। সর্বোচ্চ ৩৮ রান করেন ক্লার্ক।

কাইস ও মুজিব চারটি করে উইকেট নেন।

ম্যাচসেরা হয়েছেন ওমরজাই। আগামী ২৯ জানুয়ারি এই ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সেমিফাইনালে সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আফগানিস্তান। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম