৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৮, ১২:১৬আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ১২:৩১

৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ শুরুটা ভালো হলো না বাংলাদেশের। মাত্র ১৬ রানে তিন ব্যাটসম্যানকে হারালো তারা। এনামুল হক বিজয়ের পর সাকিব আল হাসান ও তামিম ইকবাল প্যাভিলিয়নে ফিরেছেন। ক্রিজে আছেন মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম।

শ্রীলঙ্কার বিপক্ষে বৃহস্পতিবার ত্রিদেশীয় সিরিজে নিজেদের চতুর্থ ম্যাচে ৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২০ রান। টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৫ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। সুরাঙ্গা লাকমল বোল্ড করেন এনামুলকে। এই ডানহাতি ওপেনার ৬ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। 

লাকমলের তৃতীয় ওভারে আরও দুটি উইকেট যায় বাংলাদেশের। দানুশকা গুনাথিলাকার থ্রোয়ে রান আউট হন সাকিব। দলীয় ১৫ রানে তিনি ফেরেন মাত্র ৮ রান করে। এক বল বিরতি দিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে তামিমের অসাধারণ ক্যাচ ধরেন গুনাথিলাকা। গত তিন ম্যাচের হাফসেঞ্চুরিয়ান এবার ফেরেন মাত্র ৫ রানে।

সিরিজে এর আগে জিম্বাবুয়েকে দুইবার ও শ্রীলঙ্কাকে একবার হারিয়েছে বাংলাদেশ। একমাত্র তারাই এখন পর্যন্ত অজেয়। আগামী ২৭ জানুয়ারি ফাইনালে খেলার আগেও লিগের শেষ ম্যাচ জিততে চায় মাশরাফি মুর্তজারা।

বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন। বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের জায়গায় সুযোগ পেয়েছেন আবুল হাসান রাজু। প্রায় তিন বছর পর ওয়ানডে খেলার সুযোগ পেলেন এ পেসার। সর্বশেষ ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে একাদশে ছিলেন তিনি। ইনজুরিতে শ্রীলঙ্কা দলে নেই কুশল পেরেরা ও নুয়ান প্রদীপ।

সিরিজে আগের দেখায় প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৭ উইকেটে ৩২০ রান করেছিল। এরপর তারা লঙ্কানদের গুটিয়ে দেয় ১৫৭ রানে। ওই ১৬৩ রানের জয়ে দুই ম্যাচ হাতে রেখে ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ।

ফাইনালে উঠতে হলে এই ম্যাচ জিততেই হবে শ্রীলঙ্কাকে। অবশ্য হারলেও সম্ভাবনা আছে, সেক্ষেত্রে হারের ব্যবধানটা হতে হবে অল্প।

বাংলাদেশ দল: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, নাসির হোসেন, সাব্বির রহমান ও আবুল হাসান।

শ্রীলঙ্কা দল: উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), আসেলা গুনারত্নে, নিরোশান ডিকবেলা, থিসারা পেরেরা, সুরাঙ্গা লাকমল, লাকশান সান্দাকান, আকিলা ধনঞ্জয়া ও দুষ্মন্ত চামিরা।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম