নিউজিল্যান্ডকে হারিয়ে সমতা ফেরালো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০১৮, ১৬:১৩আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ১৬:১৬

ম্যাচসেরা পারফরম্যান্স করেছেন ফখর অবশেষে নিউজিল্যান্ডে জয়ের দেখা পেলো পাকিস্তান, যেটা তাদের এনে দিয়েছে টি-টোয়েন্টি সিরিজে সমতা। বৃহস্পতিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৮ রানে জিতেছে পাকিস্তান।

অকল্যান্ডে ফখর জামান ও বাবর আজমের হাফসেঞ্চুরিতে ৪ উইকেটে ২০১ রান করে পাকিস্তান। সিরিজ জয়ের লক্ষ্যে নেমে নিউজিল্যান্ড ১৮.৩ ওভারে অলআউট হয় ১৫৩ রানে। তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমানে সমান অবস্থানে দুই দল।

৫ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তান প্রথম টি-টোয়েন্টিতেও হেরে যায়। ২০ ওভারের প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালো তারা। টস জিতে ব্যাট করতে নেমে আহমেদ শেহজাদকে নিয়ে ১০ ওভারে ৯৪ রানের জুটি গড়েন ফখর। ৩৪ বলে ৬ চার ও ১ ছয়ে ৪৪ রানে শেহজাদ আউট হলে ভাঙে এ জুটি। পরের ওভারে ফেরেন ম্যাচসেরা ফখরও, মাত্র ২৮ বলে ৫ চার ও ৩ ছয়ে সাজানো ছিল তার ৫০ রানের ইনিংস।

নিউজিল্যান্ডের দুটি উইকেট নিয়ে জয়ে অবদান রাখেন আমির এরপর অধিনায়ক সরফরাজ আহমেদ ও বাবরের আরেকটি ঝড়ো জুটি পাকিস্তানের বড় স্কোরের ভিত গড়ে দেয়। ১৯তম ওভারে সরফরাজ (৪১) ও ফাহিম আশরাফ শূন্য রানে আউট হন। বাবর ৫০ রানে অপরাজিত থেকে দলীয় স্কোর ২০০ পার করেন। বেন হুইলার নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি ২ উইকেট নেন।

বড় লক্ষ্যে নেমে মাত্র ৬৪ রানে ৬ উইকেট হারায় নিউজিল্যান্ড। এই ধাক্কা আর সামাল দিতে পারেনি তারা। মিচেল স্যান্টনার (৩৭) ও হুইলারের (৩০) সর্বোচ্চ ৫৪ রানের জুটি এরপর কেবল প্রতিরোধই গড়েছে। ৩৫ রানের ব্যবধানে শেষ ৪ উইকেট হারায় স্বাগতিকরা।

ফাহিম সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি পান শাদাব খান ও মোহাম্মদ আমির।

আগামী ২৮ জানুয়ারি মাউন্ট মাউনগানুইতে হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচ। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম