মোসাদ্দেক-নাঈম-কামরুলকে নেওয়ার ব্যাখ্যা দিলেন মিনহাজুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৮, ১৫:৩৭আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ১৫:৩৭

মোসাদ্দেক, নাঈম ও কামরুল দক্ষিণ আফ্রিকায় সর্বশেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে। তিন মাস পর আবারও পাঁচ দিনের ক্রিকেট খেলবে তারা, এবার সাকিব আল হাসানের নেতৃত্বে। দলে রয়েছে বেশ কয়েকটি পরিবর্তন। দেশের মাটিতে শক্তির জায়গা বিবেচনা করে ফেরানো হয়েছে মোসাদ্দেক হোসেন ও কামরুল ইসলামকে। নতুন মুখ নাঈম হাসান।  

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলে থাকা সৌম্য সরকার, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, শুভাশিষ রায় ও সাব্বির রহমান চট্টগ্রাম টেস্টের ১৪ জনের দলে নেই। ঘরের মাঠে বাংলাদেশের শক্তির জায়গা বিবেচনা করেই দল ঘোষণা করা হয়েছে জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

দল বাছাই সম্পর্কে প্রধান নির্বাচক বলেছেন, ‘দেশের মাটিতে সিরিজ, এটা মাথায় রেখে দল সাজানো হয়েছে। গত দক্ষিণ আফ্রিকা সিরিজের পারফরম্যান্সও মূল্যায়ন করা হয়েছে। স্পিনের দিকেও আমাদের বাড়তি নজর ছিল।’

মাত্র চারটি প্রথম শ্রেণির ম্যাচ খেলা থাকা নাঈমের অন্তর্ভুক্তিতে চমক তৈরি হয়েছে। গত বছর প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া ডানহাতি এই অফস্পিনার উইকেট নিয়েছেন ৯টি। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও তার সামর্থ্য বলার মতোই। অবশ্য জাতীয় দলে জায়গা পাওয়ার মতো কোনও পারফরম্যান্স দেখাতে পারেননি। তারপরও তাকে রাখার কারণ হিসেবে মিনহাজুল আবেদীনের বক্তব্য, ‘নতুন মুখ হিসেবে আমরা অনূর্ধ্ব-১৯ এর স্পিনার নাঈম হাসানকে অন্তর্ভুক্ত করেছি। ইংল্যান্ডের বিপক্ষে মেহেদী হাসান মিরাজকেও আমরা এভাবেই অভিষেক করিয়েছিলাম। নাঈমও অনূর্ধ্ব-১৯ দলে আছে। গত এশিয়ান ইমার্জিং কাপেও ছিলো। ধারাবাহিকভাবে তার  ভালো বোলিং করার সক্ষমতা আছে। একজন অতিরিক্ত স্পিনার রাখার চিন্তা থেকেই তাকে দলে রাখা হয়েছে।’

তিনি আরও যোগ করেছেন, ‘নাঈম আমাদের কার্যক্রমের আওতায় আছে। আমরা মনে করছি ওর এই পর্যায়ে খেলার মতো সামর্থ্য আছে। আমি আশাবাদী, সে এখানে দারুণ কিছু করবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে থাকলেও খেলা হয়নি কামরুলের। ভারতের বিপক্ষে হায়দরাবাদে একমাত্র টেস্টে খেলেছিলেন এই পেসার। চট্টগ্রাম টেস্টে কামরুলের সুযোগ পাওয়ার ব্যাখায় প্রধান নির্বাচক বলেছেন, ‘পুরানো বলে তার সুইং করানোর ক্ষমতা আছে। সেই হিসেবে তাকে আনা হয়েছে।’

চোখের সমস্যায় দক্ষিণ আফ্রিকা সিরিজে ছিলেন না মোসাদ্দেক। কিছুটা সুস্থ হয়ে ঘরোয়া ক্রিকেটে সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি বিসিএলের প্রথম রাউন্ডে সেঞ্চুরি করে। মোসাদ্দেককে এখন ফিট মনে করছেন মিনহাজুল আবেদীন, ‘টেস্টের কারণে মোসাদ্দেককে বেশি ভাবা হচ্ছে। ঘরোয়া লিগে ভালো খেলেছে সে। সব মিলিয়ে আমাদের মনে হয়েছে, সে টেস্টের জন্য ফিট।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম