ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জিততে বাংলাদেশের চাই ২২২ রান। সেই লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি স্বাগতিকদের। শুরুতেই হারিয়েছে তারা তামিম ইকবালের উইকেট।
সাকিব আল হাসান আঙুলে চোট পেয়ে ছেড়েছেন মাঠ। তার ব্যাট না করার সম্ভাবনাই বেশি। তামিমের দায়িত্ব তাই বেড়ে গিয়েছিল আরও বেশি। যদিও চাপটা নিতে পারলেন না। শুরুতেই আউট হয়ে বিপদে ফেলে গেছেন বাংলাদেশকে। দুষ্মন্থ চামিরার বলে মাত্র ৩ রান করে এই ওপেনার ধরা পড়েন আকিলা ধনাঞ্জয়ার হাতে।








