শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। তবে মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমের ব্যাটে প্রতিরোধ গড়ে তারা। তবে মুশফিক ফেরার পর আবার চাপে পড়েছে স্বাগতিকরা। ৩০ ওভার শেষে ৯৮ রানে নেই তাদের ৫ উইকেট।
মাহমুদউল্লাহ ৪৮ ও সাইফউদ্দিন ২ রানে খেলছেন।
ষষ্ঠ ওভারেই বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে ফেরায় শ্রীলঙ্কা। দুষ্মন্ত চামিরার বলে আকিলা ধনঞ্জয়ার ক্যাচ হন তামিম ইকবাল। মাত্র ৩ রানে প্যাভিলিয়নে ফেরেন বাংলাদেশি ওপেনার।
ফর্মহীন এনামুল হক বিজয়ের স্থলাভিষিক্ত মোহাম্মদ মিঠুন দিতে পারেননি আস্থার প্রতিদান। ২৭ বলে ১০ রান করে রান আউট হন এই ওপেনার। ১১ ও ১৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে আরও চেপে ধরে শ্রীলঙ্কা সাব্বির রহমানকে আউট করে। মাত্র ২ রানে চামিরা তাকে বানান আসেলা গুনারত্নের ক্যাচ।
মাহমুদউল্লাহর সঙ্গে মুশফিকের জুটি প্রতিরোধ গড়েছিল। কিন্তু সেটা বেশি বড় হয়নি। ধনঞ্জয়ার বলে উপুল থারাঙ্গাকে ২২ রানে ক্যাচ দেন মুশফিক। ভাঙে ৫৮ রানের প্রতিরোধ গড়া জুটি। থিঁতু হওয়ার আগেই মেহেদী হাসান মিরাজ (৫) ধনঞ্জয়াকে ফিরতি বলে ক্যাচ দেন। সাকিব আল হাসান ইনজুরির কারণে ব্যাট করতে পারবেন না। তাই ১০ ব্যাটসম্যান নিয়ে খেলতে হচ্ছে বাংলাদেশকে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা অলআউট হয় ২২১ রানে।








