ব্যাটসম্যানদের আরও দায়িত্ববান হওয়া উচিত ছিল: মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০১৮, ২৩:৪৩আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ২৩:৪৩

ব্যাটসম্যানদের আরও দায়িত্ববান হওয়া উচিত ছিল: মাশরাফি আরও একটি ফাইনালে বাংলাদেশের হার। শ্রীলঙ্কার বিপক্ষে ২২২ রানের লক্ষ্যে নেমে বাজে ব্যাটিংয়ের মাশুল দিতে হয়েছে স্বাগতিকদের। ম্যাচ শেষে মাশরাফি মুর্তজাও মনে করছেন তেমনটাই। ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল বললেন অধিনায়ক।

আগের ম্যাচে ৮২ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ, এবার ১৪২ রানেই। ফাইনালে ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে কেবল ব্যতিক্রম ছিলেন মাহমুদউল্লাহ। তাহলে কি অন্য ব্যাটসম্যানদের দক্ষতায় সমস্যা। মাশরাফি অবশ্য এমনটা মনে করছেন না, ‘মানসিকতার ঘাটতি আছে মনে হয়েছে। যতটুকু জানি, একজন ব্যাটসম্যানের সঠিক  ভাবে বল বাছাই ও সিদ্ধান্ত নেওয়া খুব গুরুত্বপূর্ণ। সেখানে হয়তো আমাদের ব্যাটসম্যানদের ঘাটতি আছে। দ্রুত দুই-তিন উইকেট পড়ে গেলে কীভাবে ব্যাট করতে হয়, সেটা তারা বুঝতে পারছে না।  তবে মাহমুদউল্লাহ যেভাবে খেলছিল তাতে করে মুশফিক যদি ইনিংসটা আরও একটু বড় করতো, হয়তো জয়টা সম্ভব হতো।’

অন্য তিনবারের মতো এবারও ফাইনাল জিততে পারলো না বাংলাদেশ। এনিয়ে হতাশ মাশরাফির প্রতিক্রিয়া, ‘স্বাভাবিকভাবে সবাই হতাশ। আমরা যেটা প্রত্যাশা করিনি, সেটাই হয়েছে। আমরা জিততে চেয়েছিলাম, কিন্তু পারিনি।’

ফাইনালে চাপে থাকার বিষয়টিও উঠে এলো সংবাদ সম্মেলনে। তবে আগের ফাইনালের চেয়ে এবার দল সুশৃঙ্খল ছিল মনে করছেন মাশরাফি, ‘অন্য ফাইনালের চেয়ে আজ আমরা বেশি শৃঙ্খল ছিলাম, বিশেষ করে বোলিং বিভাগে। আমার মনে হয় এই রান তাড়া করার মতো খেলোয়াড় দলে ছিল। ব্যাটসম্যানরা একটু সময় নিয়ে খেললে তাদের কাজটা সহজ হতো।’

৪২তম ওভারে ইনজুরিতে মাঠ থেকে উঠে যান সাকিব। এটা কত বড় ধাক্কা ছিল দলের জন্য? মাশরাফির উত্তর, ‘সাকিবের হাত দেখেই বুঝে গিয়েছিলাম, তাকে আমরা পাচ্ছি না। তারপরও ড্রেসিংরুমে সবাইকে বলা হয়েছিল সাকিবের বিষয়টি মাথায় রাখতে। সাকিব না থাকার পরও এই রান করার মতো ব্যাটসম্যান একাদশে ছিল।’

মুশফিকের আউটেই ম্যাচ হাতছাড়া হয়েছে মনে করছেন অধিনায়ক। তার আগে পর্যন্ত বাংলাদেশের জয়ের আশা ছিল বললেন তিনি, ‘১০ ওভার শেষে মাহমুদউল্লাহ ও মুশফিক যেভাবে ব্যাটিং করছিল, আমার মনে হয় তাদের জুটিটা আরও একটু এগিয়ে যেতে পারলে পরের দিকে হয়তো কাজটা সহজ হতো। কিন্তু মুশফিক আউট হওয়ার পর চিত্রটা পাল্টে যায়। তখনই আমরা ম্যাচ হেরে যাই।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম