চার বছর পর টেস্ট দলে রাজ্জাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৮, ১৭:৩৬আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ১৯:১৬

চার বছর পর টেস্ট দলে রাজ্জাক চার বছর পর টেস্ট দলে ফিরলেন আবদুর রাজ্জাক। বাদ পড়ার পর থেকে ঘরোয়া ক্রিকেটে টানা ভালো করে যাচ্ছিলেন অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনার।

সাকিবের ইনজুরির পর তার বদলে সানজামুল ইসলাম ও তানভীর হায়দারকে দলে ভিড়িয়েছে বাংলাদেশ। এর একদিন বাদেই আবার রাজ্জাককে অন্তর্ভুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে ৫০০তম উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে কীর্তি গড়েছিলেন তিনি। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন বাঁহাতি এই স্পিনার।

এবারও হয়তো শ্রীলঙ্কার বিপক্ষেই তার প্রত্যাবর্তন হচ্ছে। রাজ্জাকের অন্তর্ভুক্তির ব্যাপারে বিসিবি কিছুই জানায়নি। যদিও রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাকে দলের সঙ্গে যোগ দিতে বলা হয়েছে। আমি দলের সঙ্গে আজকের ফ্লাইটেই যাবো।’ সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে চট্টগ্রামের বিমান ধরবেন তিনি।

চার বছর পর দলে ফিরে উচ্ছ্বসিত রাজ্জাক বলেছেন, ‘হঠাৎ কিছু পেলে সেটা বাড়তি আনন্দ দেয়। সত্যিই খুব ভালো লাগছে।’

জাতীয় দলের হয়ে সীমিত ফরম্যাটের ক্রিকেট অনেক খেলা হলেও সাদা পোশাকে মাত্র ১২ ম্যাচ খেলেছেন রাজ্জাক। এই ১২ ম্যাচে রাজ্জাকের উইকেট ২৩টি। দল থেকে বাদ পড়ার পরই প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মিত উইকেট পাচ্ছেন ৩৫ বছর বয়সী এই স্পিনার। সব মিলিয়ে ১১৪ ম্যাচে ৫১০ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষে আছেন তিনি।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম