আচরণবিধি ভঙ্গ করার দায়ে জরিমানা করা হলো বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজাকে। শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের এক ঘটনায় তাকে এ শাস্তি দিয়েছে আইসিসি। প্রতিপক্ষ দলের ওপেনার দানুশকা গুনাথিলাকা হয়েছেন তিরস্কৃত।
ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে বাংলাদেশের অধিনায়ককে। শনিবারের ফাইনালে শ্রীলঙ্কার ইনিংসের ষষ্ঠ ওভারে মেহেদী হাসান মিরাজের বলে গুনাথিলাকা আউট হন। এরপর শ্রীলঙ্কার ওপেনারের দিকে দৌড়ে যান মাশরাফি, জোরে চিৎকার করে ক্ষুব্ধ চোখে তাকান তার দিকে। আগ্রাসী এই আচরণের কারণে তার পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
এনিয়ে দুটি ডিমেরিট পয়েন্ট পেলেন মাশরাফি। ২০১৬ সালের ১০ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আচরণবিধি ভঙ্গ করেন তিনি।
হয়তো গুনাথিলাকা ছিলেন সুযোগের অপেক্ষায়। বাংলাদেশের ইনিংসের ষষ্ঠ ওভারে তামিম ইকবাল আউট হলে তিনিও প্যাভিলিয়নমুখী ব্যাটসম্যানকে একই প্রতিক্রিয়া দেখান। অবশ্য গুনাথিলাকাকে জবাব দেওয়ার জন্য পেছনে ফিরেছিলেন তামিম। এ ঘটনায় গুনাথিলাকার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
দুজনে অপরাধ স্বীকার করায় আর কোনও শুনানির প্রয়োজন পড়েনি। আইসিসি








