দ্বিতীয় সেশন শেষে স্বস্তিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:১৬আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:১৬

মাহমুদউল্লাহ ও সানজামুলের জুটিতে বাংলাদেশ প্রতিরোধ গড়েছিল চট্টগ্রাম টেস্টে বোলিংয়ে দারুণ শুরু হলো বাংলাদেশের। শ্রীলঙ্কা রানের খাতা খোলার আগেই হারিয়েছে প্রথম উইকেট। মেহেদী হাসান মিরাজের স্পিনে আউট হয়েছেন দিমুথ করুনারত্নে। এরপর কুশল মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভার প্রতিরোধ। তবে প্রথম উইকেট তুলে নেওয়ায় দ্বিতীয় সেশন শেষে স্বস্তিতে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১ উইকেটে ৫০ রানে চা বিরতিতে গেছে শ্রীলঙ্কা।

বাংলাদেশের প্রথম ইনিংসে ৫১৩ রানের জবাব দিতে গিয়ে ইনিংসের তৃতীয় ওভারে হোঁচট খায় শ্রীলঙ্কা। মিরাজ তার প্রথম ওভারের তৃতীয় বলে করুনারত্নেকে ইমরুল কায়েসের ক্যাচ বানান। মেন্ডিস ১৩ ও ধনঞ্জয়া ৩৭ রানে অপরাজিত খেলছেন।

এর আগে ৪ উইকেটে ৩৭৪ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ডাবল সেঞ্চুরি করতে পারেননি ১৭৫ রানে অপরাজিত থেকে খেলতে নামা মুমিনুল হক। ১৭৬ রানে তাকে এদিনের প্রথম শিকার বানান রঙ্গনা হেরাথ। তবে মাহমুদউল্লাহ অধিনায়কোচিত ইনিংস খেলে দলের স্কোর ৫০০ পার করেন।

৮৩ রানে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ। তার সঙ্গে মিরাজ ২০ ও সানজামুল ইসলাম ২৪ রানের উল্লেখযোগ্য ইনিংস খেলেন দ্বিতীয় দিন।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম