বিকেএসপি ও ফতুল্লায় ঢাকা প্রিমিয়ার লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩৫আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩৫

বিকেএসপি ও ফতুল্লায় ঢাকা প্রিমিয়ার লিগ আগামী ৫ ফেব্রুয়ারি শুরু হবে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। এবারের আসরের প্রথম দিকের ম্যাচগুলো তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। বিকেএসপির দুটি মাঠ ও ফতুল্লায় হবে লিগের প্রথম তিন রাউন্ডের খেলা। রাখা হয়েছে রিজার্ভ ডে।

ঘরোয়া ক্রিকেটের জমজমাট এই লিগে দেশের শীর্ষ ১২টি ক্লাব অংশ নেয়। শুরুতে জাতীয় দলের খেলোয়াড়দের না পেলেও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে তাদের পাওয়া যাবে।

প্রথম রাউন্ডে বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে মুখোমুখি হবে যথাক্রমে গাজী গ্রুপ ক্রিকেটার্স-অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ও আবাহনী লিমিটেড-খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। ফতুল্লায় খেলবে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। একদিনের বিরতির পর বিকেএসপির ৩ নম্বর মাঠে হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব-ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ ও ৪ নম্বর মাঠে খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব-লিজেন্ডস অব রূপগঞ্জ। ফতুল্লায় খেলবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-কলাবাগান ক্রীড়া চক্র।

দ্বিতীয় রাউন্ডের খেলা মাঠে গড়াবে ১১ ফেব্রুয়ারি। গতবারের চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে বিকেএসপির ৪ নম্বর মাঠে খেলবে নবাগত শাইনকুপুর ক্রিকেট ক্লাব। ৩ নম্বর মাঠে নামবে আবাহনী লিমিটেড-কলাবাগান ক্রীড়া চক্র। ফতুল্লায় খেলাঘর সমাজ কল্যাণ সমিতির প্রতিপক্ষ প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।

একদিনের বিরতির পর বিকেএসপির ৩ নম্বর মাঠে খেলবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-ব্রাদার্স ইউনিয়ন ও ৪ নম্বর মাঠে খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব-অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। ফতুল্লায় মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব-লিজেন্ডস অব রূপগঞ্জ।

তৃতীয় রাউন্ড শুরু হবে ১৫ ফেব্রুয়ারি। গাজী গ্রুপ ক্রিকেটার্স-খেলাঘর সমাজ কল্যাণ সমিতি বিকেএসপির ৩ নম্বর মাঠে নামবে। ৪ নম্বর মাঠে খেলবে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব-কলাবাগান ক্রীড়া চক্র। ফতুল্লায় খেলবে আবাহনী ও ব্রাদার্স ইউনিয়ন।

১৭ ফেব্রুয়ারি ফতুল্লায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে লড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ। বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে লড়বে যথাক্রমে মোহামেডান স্পোর্টিং ক্লাব-শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব-অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম