কুশল-ধনঞ্জয়াকে হারানোর পরও শ্রীলঙ্কার দাপট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২০

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পথে ছুটছেন রোশেন ধনঞ্জয়া ডি সিলভা ও কুশল মেন্ডিসের তিনশ ছাড়ানো জুটিতে বড় স্কোরের ভিত গড়েছিল শ্রীলঙ্কা। দুজনই আউট হয়েছেন, কিন্তু চট্টগ্রাম টেস্টে দাপট ধরে রেখেছে তারা। বাংলাদেশের ৫১৩ রানের জবাবে প্রথম ইনিংসে ৩ উইকেটে ৪৯৪ রান করেছে তারা। দিনেশ চান্ডিমাল ৩২ ও রোশেন সিলভা ৮২ রানে খেলছেন।

প্রায় তিন সেশন দাপট দেখানো ধনঞ্জয়া ও কুশলকে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ফেরায় বাংলাদেশ। ৭ ঘণ্টা ক্রিজে থেকে বাংলাদেশের গলার কাঁটা হয়ে ছিলেন কুশল। নিজের ২৩তম জন্মদিনটা রাঙানোর পথে ছিলেন তিনি। কিন্তু আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। মাত্র ৪ রানের জন্য প্রথম ডাবল সেঞ্চুরিটা হলো না শ্রীলঙ্কার ওপেনারের।

তাইজুল ইসলামের বলে মুশফিকুর রহিমের ক্যাচ হন কুশল। ৩২৭ বলে ২২ চার ও ২ ছয়ে ১৯৬ রান করেন তিনি।

দ্বিতীয় দিনে প্রথম উইকেট হারানোর পর বাংলাদেশের বড় বাধা হয়ে দাঁড়ান তারা দুজন। প্রায় তিন সেশন দাপট দেখানো এই জুটি দ্বিতীয় সেশনে ভেঙেছিলেন মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় উইকেটে ৩০৮ রান করেছিলেন তারা। ধনঞ্জয়াকেও ডাবল সেঞ্চুরি করতে দেয়নি বাংলাদেশ। তবে আক্ষেপটা বেশি কুশলের, কারণ ৪ রান দূরে ছিলেন তিনি। রোশেনের সঙ্গে ১০৭ রানের জুটি গড়ে ফিরতে হয়েছে তাকে। আগের ১৯৪ রানের সেরা ইনিংসকে পেছনে ফেললেও আরেকবার ব্যর্থ হলেন ডাবল সেঞ্চুরি করতে।

এর আগেও বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরির খুব কাছে গিয়েও প্রত্যাখ্যাত হন। গত বছর গলে টেস্টে তার আক্ষেপ ছিল ৬ রানের জন্য।

কুশলের সঙ্গে তিনশ ছাড়ানো জুটি গড়ার পথে ১৭৩ রান করেন ধনঞ্জয়া। ডাবল সেঞ্চুরির হাতছানি দিচ্ছিল তাকে। কিন্তু দ্বিতীয় সেশনের শুরুতেই নতুন বলের ফায়দা নিলো বাংলাদেশ। তাকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান মোস্তাফিজ। ২২৯ বলের ইনিংসে ধনঞ্জয়ার ছিল ২১ চার ও ১ ছয়।

এর আগে তিনশ ছাড়ানো জুটিতে তৃতীয় দিন সেঞ্চুরি পেয়েছেন কুশল। ২০০ বলে ১০ চার ও ১ ছয়ে ক্যারিয়ারে চতুর্থবার ১০০ করেন তিনি।

শুক্রবার ১ উইকেটে ২৯৫ রানের জুটিতে প্রথম সেশন শেষ করে শ্রীলঙ্কা। তার আগেই বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড গড়েন কুশল ও ধনঞ্জয়া। ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ ও গ্যারি কার্স্টেনের ২৭২ রানের জুটি ছিল বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ।

দ্বিতীয় দিন রানের খাতা খোলার আগেই শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি ভেঙেছিল বাংলাদেশ। কিন্তু ধনঞ্জয়া ও কুশলের ১৮৭ রানের জুটিতে হতাশায় দিনটা শেষ করেছিল স্বাগতিকরা। তাদের এই শক্ত জুটি ভাঙার লক্ষ্যে শুক্রবার তৃতীয় দিনের খেলা শুরু করেছেন মাহমুদউল্লাহরা।

প্রথম ইনিংসে ১ উইকেটে ১৮৭ রানে খেলতে নেমেছে শ্রীলঙ্কা। কুশল ছিলেন ৮৩ রানে অপরাজিত, আর ১০৪ রানে তৃতীয় দিন খেলতে নেমেছিলেন ধনঞ্জয়া।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম