কোহলির সেঞ্চুরির চক্র পূরণ

স্পোর্টস ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৬

বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে করলেন ম্যাচ জেতানো সেঞ্চুরি। ১১২ রানের ইনিংস খেলার পথেই সেঞ্চুরির চক্র পূরণ করলেন বিরাট কোহলি। ৫০ ওভারের ম্যাচে এখন পর্যন্ত যে সব দেশে খেলেছেন, তার সবখানেই সেঞ্চুরি করার কীর্তি গড়লেন ভারতীয় অধিনায়ক।

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেঞ্চুরিটা অধরা ছিল কোহলির। দশমবারের চেষ্টায় সফল ভারতীয় অধিনায়ক। আইসিসির পূর্ণ সদস্য যে ৯টি দেশে খেলেছেন কোহলি, সব জায়গায় সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন ডারবারের প্রথম ওয়ানডে দিয়ে। তার আগে কেবল শচীন টেন্ডুলকার ও সনাথ জয়াসুরিয়া পূর্ণ সদস্য থাকা ১০ দেশের ৯টিতে অন্তত একবার হলেও পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। টেন্ডুলকার তার ক্যারিয়ারে সেঞ্চুরি করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজে, আর নিজেদের মাঠে জয়াসুরিয়াকে কখনও তিন অঙ্কের ঘরে যেতে দেয়নি জিম্বাবুয়ে। কোহলির তালিকায় নেই শুধু পাকিস্তানে, যেখানে তিনি কখনও খেলারই সুযোগ পাননি!

সবচেয়ে বেশি ১৪ সেঞ্চুরি কোহলির ঘরের মাঠে। বাংলাদেশে খেলা ১৫ ইনিংসে তার সেঞ্চুরির সংখ্যা ৫। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কায় সেঞ্চুরি করেছেন ৪টি করে। ওয়েস্ট ইন্ডিজে তিন অঙ্ক ছুঁয়েছেন দুইবার। আর একবার করে সেঞ্চুরি পেয়েছেন ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে।

রান তাড়া করতে নেমে কোহলির ছিল এটা ২০তম সেঞ্চুরি, যার ১৮টিতেই তিনি জিতিয়েছেন দলকে। সব মিলিয়ে নিজের শতকের সংখ্যা ভারতীয় অধিনায়ক নিয়ে গেছেন ৩৩-এ। সংখ্যার দিক থেকে তার উপরে আছেন কেবল ৪৯ সেঞ্চুরির মালিক টেন্ডুলকার। একই সঙ্গে অধিনায়ক সৌরভ গাঙ্গুলির করা ১১ সেঞ্চুরির রেকর্ডেও ভাগ বসিয়েছেন কোহলি। অধিনায়কের সেঞ্চুরির তালিকায় তিনি এখন তিন নম্বরে, উপরে আছেন কেবল রিকি পন্টিং (২২) ও এবি ডি ভিলিয়ার্স (১৩)।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম