একাদশে রাজ্জাককে না রাখার ব্যাখ্যা দিলেন সুজন

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
০২ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৩৮

সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন হঠাৎ করেই চট্টগ্রাম টেস্টের দলে সুযোগ পেয়েছেন আব্দুর রাজ্জাক। কিন্তু এই অভিজ্ঞ বাঁহাতি স্পিনারকে একাদশে রাখা হয়নি, বরং টেস্ট অভিষেক হয়েছে সানজামুল ইসলামের। তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে রাজ্জাককে একাদশে না রাখার কারণ জানালেন বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

চট্টগ্রাম টেস্ট শুরুর আগের দিন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছিলেন, অভিজ্ঞতার কারণেই রাজ্জাককে দলে নেওয়া হয়েছে। ইনজুরিতে পড়া সাকিবের শূন্যস্থান পূরণে সানজামুল আর তানভীরকে দলে নেওয়া হয় শুরুতে। তবে  অভিজ্ঞতা বিবেচনা করে রাজ্জাককেও দলের সঙ্গে যোগ দিতে বলা হয়।

ম্যাচ শুরুর ঠিক আগে সানজামুলকে টেস্ট ক্যাপ পরিয়ে দিয়েছেন রাজ্জাক। যদিও অভিষেক টেস্টের তৃতীয় দিন শেষে বল হাতে সানজামুলের প্রাপ্তি শূন্য। ব্যাট হাতে ২৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেও বাঁহাতি স্পিনে ৩৭ ওভারে ১২৮ রানের বিনিময়ে একটিও উইকেট নেই।

কয়েক দিন আগে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ঘরোয়া ক্রিকেট ৫০০ উইকেট শিকার করা রাজ্জাককে কেন একাদশে রাখা হলো না? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে আত্মপক্ষ সমর্থনের সুরে সুজন বললেন, ‘বিশেষ কোনও কারণ নেই, আসলে রাজ্জাক অনেক দিন আমাদের সঙ্গে  ছিল না। যদিও তার অভিজ্ঞতা নিয়ে কিছু বলার নেই। সানজামুলের ওপরে আমাদের আস্থা একটু বেশিই ছিল, তাছাড়া সে বেশ কিছু দিন ধরে জাতীয় দলের সঙ্গেও আছে।’

টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলে ২৭৪ উইকেট শিকার করা রাজ্জাককে নেওয়ার ব্যাখ্যাও দিলেন টাইগারদের টেকনিক্যাল ডিরেক্টর, ‘রাজ্জাককে নিয়ে অবশ্যই আমাদের পরিকল্পনা ছিল। হঠাৎ করে তাকে আনা হয়নি, পরিকল্পনা করেই আনা হয়েছে। তবে একাদশ নির্বাচনের সময় আমরা চিন্তা করেছি, রাজ্জাককে আরেকটু সময় দেওয়া দরকার। দলের সঙ্গে আরও কিছু দিন থেকে স্কিল আর ফিটনেস নিয়ে কাজ করলে তার পক্ষে মানিয়ে নেওয়া সহজ হবে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম