দ্বিতীয় সেশনের শুরুতেই বাংলাদেশের উইকেট উৎসব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২১আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪০

দ্বিতীয় সেশনের শুরুতেই বাংলাদেশের উইকেট উৎসব লাঞ্চ বিরতি থেকে ফিরেই উইকেট ‍উৎসব বাংলাদেশের। দিনেশ চান্ডিমালকে ফিরিয়ে বাংলাদেশ পেয়েছে পঞ্চম উইকেট। অধিনায়ককে হারানোর পর শ্রীলঙ্কার স্কোর ৫ উইকেটে ৬১৩।

তৃতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে ৯ রানে পিছিয়ে ছিল শ্রীলঙ্কা। চতুর্থ দিনের সকালে এই রান টপকে প্রথম ইনিংসে লিড নিয়েছে সফরকারীরা। তৃতীয় দিন শেষে লঙ্কানদের স্কোর ছিল ৩ উইকেটে ৫০৪ রান। প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে বাংলাদেশ করেছিল ৫১৩ রান।

হাফসেঞ্চুরি পূরণ করে সেঞ্চুরির পথেও হাঁটছিলেন চান্ডিমাল। লঙ্কান অধিনায়ক লাঞ্চ বিরতিতে গিয়েছিলেন ৮৭ রান নিয়ে। যদিও দ্বিতীয় সেশনে আর কোনও রানই যোগ করতে পারেননি তিনি। লাঞ্চ বিরতির পর তৃতীয় বলে প্যাভিলিয়নে ফিরে গেছেন তাইজুল ইসলামের বলে। বাঁহাতি এই স্পিনারের বলে বোল্ড হয়ে ফিরেছেন চান্ডিমাল ৮৭ রান করে।

আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান রোশেন সিলভা ও দিনেশ চান্ডিমাল শ্রীলঙ্কার রান বাড়িয়ে নিতে নেমেছিলেন ব্যাটিংয়ে। দিনের শুরুতে সেঞ্চুরির দেখাও পেয়ে যান রোশেন। আগের দিনের ৮৭ রান নিয়ে দিন শুরু করে পেয়ে যান টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। শতক পূরণ করে বেশিদূর যেতে পারেননি তিনি, আউট হয়ে গেছেন ১০৯ রান করে। মিরাজের বলে ধরা পড়েন উইকেটরক্ষক লিটন দাসের গ্ল্যাভসে।

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে বাংলাদেশের প্রাপ্তি ছিল মাত্র একটি উইকেট। সেঞ্চুরিয়ান রোশেন সিলভাকে ফিরিয়ে উৎসব করলেও খুব একটা সুবিধা করতে পারেনি স্বাগতিকরা লাঞ্চ বিরতির আগে। দিনেশ চান্ডিমালের চমৎকার ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্টে সুবিধাজনক জায়গায় ছিল সফরকারীরা। লঙ্কান অধিনায়ক ৮৭ রানে অপরাজিত থেকে গিয়েছিলেন লাঞ্চ বিরতিতে, তার সঙ্গে ২৯ রানে অপরাজিত ছিলেন নিরোশান ডিকবেলা।

মুমিনুল হকের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় স্কোর গড়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। কুশল মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভার চমৎকার দুটি ইনিংসে শ্রীলঙ্কাও জবাবটা দিচ্ছে দারুণ। কুশল খেলেছেন ১৯৬ রানের ঝলমলে ইনিংস। আর ধনঞ্জয়া আউট হওয়ার আগে করে যান ১৭৩ রান। শূন্য রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে তাদের ৩০৮ রানের জুটি শক্ত ভিত গড়ে দেয় সফরকারীদের।

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী