সাগরিকায় হঠাৎ অন্ধকার

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২৭

দিনের শেষ ওভারে মুশফিকের আউটে শ্রীলঙ্কার উল্লাস। ছবি-বিসিবি তখনও সাগরিকার আকাশ অন্ধকার হয়নি, কিন্তু চারপাশের আলোর মধ্যে মুশফিকুর রহিমের মুখে রাজ্যের অন্ধকার! গ্যালারিতে এক তরুণ হতাশায় দুই হাত দিয়ে মুখ ঢাকলেন। পুরো মাঠ নিস্তব্ধ, দিনের শেষ ওভারে দলের অন্যতম সেরা ব্যাটসম্যানের বিদায়ে বাংলাদেশের সামনে পরাজয়ের চোখরাঙানি। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে স্বাগতিক দল ১১৯ রানে পিছিয়ে। হাতে সাত উইকেট নিয়ে শেষ দিনে ম্যাচ বাঁচানোর লড়াইয়ে নামতে হবে টাইগারদের।

শনিবার শুরু থেকেই স্পিনাররা বাড়তি সুবিধা পাচ্ছিলেন। তাইজুল-মিরাজ-সানজামুলের বল ঘুরছিল, নিচু হচ্ছিল। আগের দুই দিন দুর্দান্ত ব্যাটিং করা শ্রীলঙ্কার  অবশ্য ২০০ রানের বিশাল লিড নিতে সমস্যা হয়নি।

চট্টগ্রামে টেস্ট অধিনায়কত্বের অভিষেক হলো মাহমুদউল্লাহর। কিন্তু এমন ম্যাচে অভিনব কিছু করে দেখাতে পারেননি তিনি। বাংলাদেশ দলের মতো মাহমুদউল্লাহর নেতৃত্ব নিয়েও হতাশ ক্রিকেট ভক্তরা। বাংলাদেশের বোলাররা প্রায় দুই শ’ ওভার (১৯৯.৩) বল করেছেন, কিন্তু তাদের কাছ থেকে সেরাটা বের করে আনতে অধিনায়ক ব্যর্থ। সাত সেশন ব্যাট করে, সাত বোলারের আক্রমণ ছিন্ন করে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ (৭১৩) সংগ্রহ দাঁড় করেছেন হাথুরুসিংহের শিষ্যরা।

২০০ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশের প্রধান লক্ষ্য ম্যাচটা ড্র করা। কিন্তু চতুর্থ দিন শেষে ব্যাকফুটে স্বাগতিকরা। তামিম-ইমরুল-মুশফিককে হারিয়ে সংগ্রহ ৮১ রান। রবিবার হার এড়াতে কঠিন পরীক্ষাই দিতে হবে ব্যাটসম্যানদের।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং ‘অ্যাপ্লিকেশন’ নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। প্রশ্নটা আরও বড় হলো দ্বিতীয় ইনিংসে দুই ওপেনারের আউটের ধরনে। দিনের ছয় ওভার বাকি থাকতে অফস্টাম্পের বাইরের বল তামিম যেভাবে খেললেন সেটা অবশ্যই দুঃখজনক। দেশের সেরা ওপেনারকে যেন পথ দেখিয়ে গেছেন ইমরুল কায়েস। শুরু থেকে  নড়বড়ে এই বাঁহাতি ওপেনার দিলরুয়ান পেরেরার ঘূর্ণিতে অযথা প্যাডল সুইপ করতে গিয়ে ধরা পড়েন সান্দাকানের হাতে। আর ইমরুলের আউটেই বাংলাদেশের সর্বনাশের সূচনা!

চতুর্থ দিন শেষে মুমিনুল অপরাজিত ১৮ রানে। প্রথম ইনিংসে দুর্দান্ত ১৭৬ রান করা এই বাঁহাতির ওপরে দলকে বাঁচানোর কঠিন দায়িত্ব। সঙ্গীর অভাবে ৮৩ রানে থেমে যাওয়া মাহমুদউল্লাহর দিকেও তাকিয়ে বাংলাদেশ। তবে প্রথম তিন দিনের ‘ব্যাটিং-স্বর্গ’ নিয়ে ব্যাটসম্যানরা কিছুটা হলেও আতঙ্কে। চতুর্থ দিনে বল ভালোই টার্ন করেছে। সংবাদ সম্মেলনে তাইজুল স্বীকার না করলেও ড্রেসিংরুমের পরিবেশ থমথমে!

চট্টগ্রামে টেস্টে বাংলাদেশ এতটা চাপের মধ্যে পড়তো না, যদি ফিল্ডাররা আরেকটু তৎপর হতেন। পুরো ইনিংসে ৭/৮টা সুযোগ দিয়েছিলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। কিন্তু টাইগারদের ব্যর্থতার সুযোগ কাজে লাগিয়ে অতিথিরা গড়েছে রানের পাহাড়। আর সেই পাহাড়ে চাপা পড়ে বাংলাদেশের সামনে হারের আশঙ্কা!

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম