শুভাগতর অলরাউন্ড পারফরম্যান্সে জিতলো শাইনপুকুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৯

ম্যাচ জেতানোর হাসি শুভাগতর মুখে (ছবি: বিসিবি) ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিলেন শুভাগত হোম। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্স করে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে জেতালেন তিনি। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

সোমবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল প্রাইম দোলেশ্বর ও শাইনপুকুর। টস জিতে প্রাইম দোলেশ্বরকে ব্যাট করার আমন্ত্রণ জানান শুভাগত। ৭ উইকেটে তাদের ১৮৮ রানে বেধে দেয় শাইনপুকুর। মাত্র ৫ উইকেটে তারা ১৮৯ রান করে ৩৩.৫ ওভারে।

৬১ রানে ৪ উইকেট হারায় দোলেশ্বর। শাহানুর রহমানের সঙ্গে ৮৮ রানের জুটি গড়ে ওই বিপদ সামাল দেন মার্শাল আইয়ুব। ইনিংস সেরা ৭৪ রান করেন তিনি। ৩২ রান করেন শাহানুর। শুভাগত ও সুজন হাওলাদার দুটি করে উইকেট নিয়ে শাইনপুকুরের সেরা বোলার।

ছোট লক্ষ্য দিয়েও ৫৮ রানে তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে দারুণ শুরু করেছিল দোলেশ্বর। কিন্তু শুভাগত ক্রিজে দাঁড়িয়ে যান আফিফ হোসেনকে নিয়ে। তাদের দুজনের ফিফটিতে ১১৩ রান যোগ করে এ জুটি।

৩০তম ওভারে আফিফ ৫৬ রানে ফিরে গেলে ভাঙে এই জুটি। ইনিংস সেরা ৫৮ রানে পরের ওভারে আউট হন শুভাগত। তৌহিদুল হৃদয় (৯) ও সাইফউদ্দিন (৮) ক্রিজে থেকে বাকি রান করে ফেলেন।  

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম