২০১৯ বিশ্বকাপে ম্যাকগ্রার ফেভারিট ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২৭

২০১৯ বিশ্বকাপে ম্যাকগ্রার ফেভারিট ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপ আসতে এখনও অনেক দেরি। ২০১৯ সালের মে মাসে শুরু হবে ক্রিকেটের সবচেয়ে বড় আসর। এত আগে বিশ্বকাপ ফেভারিট নির্ধারণ করা খানিকটা কঠিনই। যদিও সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে কঠিন কাজটা করেছেন গ্লেন ম্যাকগ্রা। অস্ট্রেলিয়ান কিংবদন্তি পেসারের ফেভারিট স্বাগতিক ইংল্যান্ড।

এবারের অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাজেভাবে হেরেছে ইংল্যান্ড। টেস্টে সময় খারাপ কাটলেও ওয়ানডেতে অসাধারণ পারফর্ম করছে ইংলিশরা। যার প্রমাণ অ্যাশেজের পর ওই অস্ট্রেলিয়াকেই হারিয়েছে ৪-১ ব্যবধানে। নিজেদের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে সেরা বছর কাটানো ভারত কিংবা ৫০ ওভারের ক্রিকেটে বরাবরই দুর্দান্ত দক্ষিণ আফ্রিকাকে পেছনে রাখছেন ম্যাকগ্রা। এমনকি বর্তমান চ্যাম্পিয়ন নিজের দেশ অস্ট্রেলিয়া থেকেও এগিয়ে রেখেছেন ইংলিশদের।

কিন্তু কেন? উত্তরটা ম্যাকগ্রা দিয়েছেন ব্রিটিশ দৈনিক ‘ডেইলি মেইল’-এ লেখা কলামে, ‘গত কিছুদিনে ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডকে আমি যেভাবে দেখেছি, তাতে আপনাকে ওদের সামনের বিশ্বকাপের ফেভারিট বলতেই হবে।’ পরিসংখ্যানও তুলে ধরেছেন তিনি নিজের লেখায়, ‘গত ২২ ওয়ানডে ম্যাচে ইংল্যান্ড জিতেছে ১৯টিতে। যদি তারা জয়ের অনুপাত একই রাখে, মাঠে খেলার কর্মশক্তি ধরে রাখে এবং একাবদ্ধ থাকে একইভাবে, তাহলে ঘরের মাঠে তাদের হারানো কঠিন হবে।’

এউইন মরগানের নেতৃত্বে দলটির স্কোয়াডও দুর্দান্ত। ওপেনিংয়ের পর মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডার ব্যাটিংয়ে বাড়তি শক্তি জোগাচ্ছে তাদের। স্কোয়াডের প্রশংসাও করেছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার, ‘ওদের ব্যাটিং লাইন-আপ ভীষণ শক্তিশালী এবং দলের প্রত্যেকে তাদের গেম প্ল্যান সম্পর্কে জানে।’

আলাদা করে লিখেছেন জো রুটের কথা, ‘৪ নম্বরে নিখুঁত কাজ করছেন জো রুট। নিজের পজিশনে এসে ইনিংস বড় করছেন। টপ অর্ডারের অন্য ব্যাটসম্যানদের মতো তিনি বিধ্বংসী নন। তিনি বলের দিকে নজর রেখে দলের স্কোর বড় করার কাজ করেন। নেতৃত্বের ভার না থাকায় স্বাধীনভাবে খেলতে পারছেন, যেটা তার জন্য দারুণ ব্যাপার।’

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম