সিরিজ জিততে চান মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২১আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪৮

টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন আর ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেলের সঙ্গে রণপরিকল্পনায় ব্যস্ত মাহমুদউল্লাহ। ছবি-বিসিবি ২০১৪ সালের অক্টোবর-নভেম্বরে জিম্বাবুয়েকে তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এরপর ঘরের মাঠে টেস্ট সিরিজ জেতা হয়নি। অবশ্য ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দুই শক্তিশালী দলকে টেস্ট ম্যাচে হারানোও কম কথা নয়। এবার শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে টেস্ট সিরিজ জয়ের লক্ষ্য মাহমুদউল্লাহর।

শেষ টেস্ট শুরুর আগের দিন বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাস ধ্বনিত হলো তার কণ্ঠে। বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘অবশ্যই আমাদের টেস্ট সিরিজ জেতার সুযোগ আছে। প্রথম টেস্টে অনেক কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আমরা ড্র করেছি। ২০১৪ সালের পর টেস্ট সিরিজ জিততে পারিনি, তবে এবার আমাদের সামনে ভালো সুযোগ। ঘরের মাঠে আমরা ভালো দল। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমাদের হারানো কঠিন।’

ভালো দল হলেও ঘরের মাঠে বাংলাদেশের ওপরে চাপ থাকবেই। মাহমুদউল্লাহ অবশ্য চাপ-তত্ত্ব মেনে নিতে নারাজ, ‘আন্তর্জাতিক ক্রিকেটে যে কোনও ম্যাচেই চাপ থাকে। দলের সবার নিজের ওপরে আস্থা আছে। আমরা প্রতিপক্ষের চ্যালেঞ্জ নিতে উদগ্রীব। মাঠে ইতিবাচক থেকে পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। খেলোয়াড়রা ইতিবাচক চিন্তা নিয়ে মাঠে নামলে তার সুফল পাওয়া যাবেই।’

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে সবচেয়ে সমস্যায় ফেলেছে ফিল্ডিং। অন্তত সাত-আটটি সুযোগ নষ্ট করেছেন স্বাগতিক ফিল্ডাররা, আর সেগুলো কাজে লাগিয়ে শ্রীলঙ্কা গড়েছে রানের পাহাড়। মিরপুরে এ ব্যাপারে বাড়তি সতর্ক সাকিবের অনুপস্থিতিতে টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক, ‘চট্টগ্রাম টেস্টে শুরুতে আমরা কয়েকটা সুযোগ তৈরি করেছিলাম। দুই-একটা রান আউটের সুযোগও ছিল। সুযোগগুলো কাজে লাগাতে পারলে ওদের চাপে ফেলা যেতো। এখানে ভিন্ন উইকেট থাকবে। উইকেট থেকে স্পিনাররা বেশি সাহায্য পেলে আমরা একটু উত্তেজিত হয়ে যাই। আবেগ নিয়ন্ত্রণ করে ঠিক জায়গায় বল করতে হবে। সব কিছু ঠিকঠাক হলে আমরা ভালো করতে পারবো।’

প্রথম টেস্টে ৮৩ আর ২৮ রানের দুটো অপরাজিত ইনিংস এসেছে মাহমুদউল্লাহর ব্যাট থেকে। বাংলাদেশ যে হারের শঙ্কা দূর করে শেষ পর্যন্ত ড্র করেছে, সেজন্য তার অধিনায়কোচিত ব্যাটিংয়ের বড় অবদান। ‘নতুন দায়িত্ব কি আপনাকে আরও  আত্মবিশ্বাসী করে তুলেছে?’ প্রশ্নে মুচকি হেসে তিনি বললেন, ‘আমি সব সময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, দায়িত্ব আমাকে বাড়তি কিছু করার প্রেরণা দেয়। হয়তো পরোক্ষভাবে অধিনায়কত্ব আমাকে সাহায্য করছে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম