প্রথম সেশন রাঙালেন রাজ্জাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১১:২১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৪৫

চার বছর পর সুযোগ পেয়ে রাঙিয়ে দিলেন রাজ্জাক চার বছর পর টেস্টে সুযোগ পেয়েই উজ্জ্বল আব্দুর রাজ্জাক। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটের শীর্ষ উইকেট শিকারি প্রথম সেশন শেষ হওয়ার আগে জোড়া আঘাত করেছেন শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপে। নিজের ষষ্ঠ ওভারের প্রথম দুই বলে উইকেট নিয়ে হ্যাটট্রিকের সুযোগ পান এ স্পিনার। যদিও তিনি পাননি টানা বলে তৃতীয় উইকেটের দেখা। অবশ্য প্রথম সেশনের ৩১ ওভারে ৪ উইকেটে ১০৫ রান করা শ্রীলঙ্কা ঠিকই চাপে পড়েছে।

ঢাকা টেস্টে প্রথম উইকেটও নেন রাজ্জাক। ১৪ রানে প্রথম উইকেট নিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তনের আভাস দেন তিনি। নিজের তৃতীয় ওভারের প্রথম বলে দিমুথ করুনারত্নেকে স্টাম্পিং করে ফেরান বাংলাদেশের এই অভিজ্ঞ স্পিনার। তার বল ক্রিজের বাইরে আসা শ্রীলঙ্কার ওপেনারের দুই পায়ের মধ্যে দিয়ে চলে যায় লিটন দাসের হাতে। বাংলাদেশি উইকেটরক্ষক সহজেই স্টাম্প উপড়ে ফেলেন। কিন্তু ক্রিজে নেমে আবারও স্বাগতিকদের অস্বস্তিতে ফেলেন কুশল মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা। অবশ্য চট্টগ্রাম টেস্টের এই বিপজ্জনক জুটি বেশি দূর যেতে পারলো না মিরপুরে। ধনঞ্জয়াকে ১৯ রানে স্লিপে সাব্বির রহমানের ক্যাচ বানান তাইজুল ইসলাম। তাদের জুটিটা ছিল ৪৭ রানের।

এরপর দানুশকা গুনাথিলাকাকে নিয়ে কুশল আরেকটি প্রতিরোধ গড়েছিলেন। রাজ্জাক সেটা ভেঙে দেন তার ষষ্ঠ ওভারে। ২৬ বলে ১৩ রান করে মুশফিকের কাছে ক্যাচ দেন গুনাথিলাকা। ভাঙে ৩৫ রানের জুটি। মাঠে নেমে প্রথম বলেই দিনেশ চান্ডিমাল বোল্ড। রাজ্জাকের বল বুঝে ওঠার আগেই তার স্টাম্প ভেঙে দেয়। বাংলাদেশি স্পিনার হ্যাটট্রিকের সুযোগটা কাজে লাগাতে পারেননি রোশেন সিলভা বল ঠেকিয়ে দিলে। কুশল ৬৪ রানে খেলছেন, রোশেন করেছেন ৫ রান।

ঢাকায় সিরিজ নির্ধারণী টেস্টে টস জিতেছে শ্রীলঙ্কা। তারা ব্যাট করার সিদ্ধান্ত নেয়। এই ম্যাচ দিয়ে চার বছর পর টেস্টে ফিরলেন বাংলাদেশের অভিজ্ঞ স্পিনার রাজ্জাক। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে শেষ টেস্ট খেলেছিলেন তিনি। আর ওই বছরের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর এই প্রথম জাতীয় দলের জার্সি পরলেন রাজ্জাক।
এছাড়া চট্টগ্রাম টেস্টে দলের বাইরে থাকা সাব্বির রহমান ফিরেছেন দ্বিতীয় ম্যাচের একাদশে। মোসাদ্দেক হোসেন ও সানজামুল ইসলাম বাদ পড়েছেন।

শ্রীলঙ্কা দলে টেস্ট অভিষেক হলো আকিলা ধনঞ্জয়ার। লাকশান সান্দাকান বাদ পড়েছেন। এছাড়া পেসার লাহিরু কুমারাকে বাইরে রেখে ব্যাটসম্যান গুনাথিলাকাকে নিয়েছে সফরকারীরা। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি হয়েছিল ড্র।

চট্টগ্রাম টেস্টের মতো এক পেসার, সাত ব্যাটসম্যান ও তিন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে ঢাকা টেস্টের একাদশ সাজিয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আব্দুর রাজ্জাক, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, রোশেন সিলভা, দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), নিরোশান ডিকবেলা, দানুশকা গুনাথিলাকা, দিলরুয়ান পেরেরা, আকিলা ধনঞ্জয়া, রঙ্গনা হেরাথ ও সুরাঙ্গা লাকমল।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম