টিকতে পারলেন না ইমরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৮, ১১:২১আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১১:২৮

ইমরুল কায়েস ব্যাটিং করছিলেন ওয়ানডে মেজাজে, যার খেসারতও দিতে হলো ইমরুল কায়েসকে। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন তিনি। তার বিদায়ে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৪৯।

রঙ্গনা হেরাথের আগের বলে মারলেন ছক্কা। পরের বলটা অবশ্য রক্ষণাত্মকভাবেই খেলেছিলেন ইমরুল। কিন্তু বাঁক খাওয়া বলটা তার ব্যাট ছুঁয়ে আশ্রয় নেন উইকেটরক্ষক নিরোশান ডিকবেলার গ্ল্যাভসে। প্যাভিলিয়নে ফেরার আগে ২২ বলে করেন ১৭ রান।

৩৩৯ রানের কঠিন লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ফিরে গেলেন তামিম ইকবাল। তার আউটে আরও কঠিন হয়ে যায় বাংলাদেশের পথ। মিরপুর টেস্টের প্রথম ইনিংসে একেবারেই সুবিধা করতে পারেননি তামিম। আউট হয়েছিলেন মাত্র ৪ রানে। দ্বিতীয় ইনিংসে এই ওপেনারের কাছে প্রত্যাশা তাই একটু বেশিই ছিল। তাছাড়া শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া কঠিন লক্ষ্যে তামিমের কাছ থেকে ভালো একটি ইনিংস খুব গুরুত্বপূর্ণ ছিল।

যদিও প্রত্যাশাটা একেবারেই মেটাতে পারেননি তিনি। দিলরুয়ান পেরেরার বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়ে বাঁহাতি ব্যাটসম্যান ধরেন প্যাভিলিয়নের পথ। আর এবার নামের পাশে যোগ করতে পেরেছেন মাত্র ২ রান।

এর আগে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা অলআউট হয় ২২৬ রানে। মিরপুর টেস্ট জিততে বাংলাদেশের লক্ষ্য ঠিক হয় তাই ৩৩৯ রানের। দ্বিতীয় দিন শেষ করেছিল শ্রীলঙ্কা ৮ উইকেটে ২০০ রানে। রোশেন সিলভা অপরাজিত ছিলেন ৫৮ রানে, আর সুরঙ্গা লাকমাল দিন শেষ করেছিলেন ৭ রানে। তৃতীয় দিনের শুরুটাও তারা করেন দারুণভাবে। চমৎকার ব্যাটিংয়ে দলের রানের সঙ্গে লিড বাড়িয়ে নেন রোশেন। সঙ্গী পেলে নিজের ইনিংসটা আরও বড় করতে পারতেন তিনি। শেষ পর্যন্ত এই ব্যাটসম্যান অপরাজিত ছিলেন ৭০ রানে।

বাংলাদেশের দরকার ছিল ২ উইকেট। রোশেন-লাকমালের জুটি ভেঙে তাইজুল শুরু করেন তার উইকেট উৎসব। নিজের ২০তম ওভারের চতুর্থ বলে লাকমালকে আউট করার পরের বলেই আবার উইকেট উৎসবে মাতেন রঙ্গনা হেরাথকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে। লাকমাল খেলেছেন গুরুত্বপূর্ণ ২১ রানের ইনিংস।

তৃতীয় দিনের ২ উইকেট মিলিয়ে দ্বিতীয় ইনিংসে তাইজুলের শিকার ৪ উইকেট। ৩ উইকেট পেয়েছেন মোস্তাফিজুর রহমান।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম