রূপগঞ্জের কাছে পরাস্ত মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫৩

৭০ রান করে ম্যাচসেরা রূপগঞ্জের আব্দুল মজিদ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রথম জয় পেয়েছে লিজেন্ড অব রূপগঞ্জ। রবিবার তারা ৬২ রানের বড় ব্যবধানে হারিয়েছে মোহামেডানকে।

ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে সাত উইকেটে ২৩১ রান করেছে রূপগঞ্জ। সর্বোচ্চ ৭০ রান এসেছে ওপেনার আব্দুল মজিদের ব্যাট থেকে। এছাড়া অভিষেক মিত্রর অপরাজিত ৪৫, তুষার ইমরানের ৪০ এবং অধিনায়ক নাঈম ইসলামের ৩৬ রানের সুবাদে রূপগঞ্জ পেয়েছে লড়াই করার মতো সংগ্রহ। ৪৪ রানে পাঁচ উইকেট নিয়ে মোহামেডানের সেরা বোলার জাতীয় যুব দলের পেসার কাজী অনিক।

জবাব দিতে নেমে রূপগঞ্জের দুর্দান্ত বোলিংয়ে ৪৪.৩ ওভারে ১৬৯ রানে অলআউট হয়ে যায় মোহামেডান। অধিনায়ক শামসুর রহমান (৩৪), রকিবুল হাসান (৩২), রনি তালুকদার (৩০) এবং পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট (২১) অনেক চেষ্টা করলেও দলকে লক্ষ্যের ধারে-কাছে নিয়ে যেতে পারেননি।   

রূপগঞ্জের পক্ষে ২৩ রানে চার উইকেট নিয়েছেন মোশাররফ হোসেন। আরেক বাঁহাতি স্পিনার আসিফ হোসেনের শিকার তিনটি। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে আগের ম্যাচে হ্যাটট্রিক করা আসিফ দারুণ ছন্দে আছেন। পেসার মোহাম্মদ শহীদেরও প্রাপ্তি তিন উইকেট।  

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম