জিম্বাবুয়েকে সমতায় ফেরালেন টেলর

স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৪৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ০০:৩৭

সেঞ্চুরি করেছেন টেলর (ফাইল ফটো) দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর প্রথম ওয়ানডেতেও আফগানিস্তানের কাছে হেরেছিল জিম্বাবুয়ে। অবশেষে ব্রেন্ডন টেলরের দুর্দান্ত সেঞ্চুরিতে জয়ের দেখা পেলো তারা। রবিবার ১৫৪ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফেরালেন গ্রায়েম ক্রেমাররা।

শারজায় টস জিতে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। টেলরের সঙ্গে সিকান্দার রাজার দারুণ জুটিতে ৫ উইকেটে ৩৩৩ রান করে তারা। জবাবে তেন্দাই চাতারা ও ক্রেমারের বোলিংয়ে ৩০.১ ওভারে ১৭৯ রানে গুটিয়ে যায় আফগানরা।

মাত্র ১০ রানে প্রথম উইকেট হারালে হ্যামিলটন মাসাকাদজার সঙ্গে টেলরের ৮৫ রানের জুটি প্রতিরোধ গড়ে। মাসাকাদজা ৪৮ রানে ফিরলে ক্রেইগ আরভিনের সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন টেলর।

সিকান্দারের সঙ্গে ১৩৫ রানের অসাধারণ জুটি গড়ার পথে নবম ওয়ানডে সেঞ্চুরি পান টেলর। ১২১ বলে ৫ চার ও ৮ ছয়ে ১২৫ রান করেন তিনি। ৭৪ বলে ৯ চার  ও ৪ ছয়ে ৯২ রানে আউট হন সিকান্দার।

আফগান স্পিনার রশিদ খান সর্বোচ্চ দুটি উইকেট নেন।

জবাব দিতে নেমে ব্যাটিং ধসের মুখোমুখি হয় আফগানরা। ১১৫ রানে ৯ উইকেট হারায়। এরপর মুজিব উর রহমানকে নিয়ে ৬৪ রানের জুটি গড়েন দৌলত জাদরান। যেটা কেবল ব্যবধান কমানো ছাড়া আর কোনও অবদান রাখেনি। রহমত শাহ (৪৩) ও মোহাম্মদ নবির (৩১) ভূমিকা ছিল উল্লেখযোগ্য। দৌলত সর্বোচ্চ ৪৭ রানে অপরাজিত ছিলেন। মুজিবকে ১৫ রানে বোল্ড করে দলের জয় নিশ্চিত করেন ক্রেমার।

ক্রেমার সর্বোচ্চ চারটি উইকেট নেন, চাতারা পান তিনটি। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম