‘মিডিয়ার কারণে ক্রিকেটের উন্নতি থমকে গেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩১আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩১

বাংলাদেশ দলের অনুশীলনে টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন (ডানে)। ছবি-বিসিবি ত্রিদেশীয় সিরিজের পর টেস্ট সিরিজেও বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। সামনে টি-টোয়েন্টি সিরিজের কঠিন পরীক্ষা। তার আগে রীতিমতো ‘বোমা’ ফাটালেন খালেদ মাহমুদ সুজন। জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর সংবাদ মাধ্যমকে রীতিমতো ‘একহাত’ নিয়ে বললেন, ‘মিডিয়ার কারণে ক্রিকেটের উন্নতি থমকে গেছে কিনা তা খতিয়ে দেখা উচিত!’

সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের অনুশীলন শেষে সুজনের মন্তব্য, ‘আমাদের মিডিয়া এখন সন্দেহজনক। এখন এত গসিপিং হয়! মিডিয়াতে ভালো-খারাপ সব কিছুই উঠে আসবে। কিন্তু কিছু কিছু জিনিস নেগেটিভ হয়ে যাচ্ছে, যা ক্রিকেটের জন্য খুব কঠিন।’

সুজন জানিয়েছেন, টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান তিনি। ‘সংবাদ মাধ্যমের ওপর রাগ করেই কি সরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন?’ এমন প্রশ্নে জাতীয় দলের সাবেক অধিনায়ক বললেন, ‘আমি তো গড নই, আমি খালেদ মাহমুদ সুজন, খুবই সামান্য একজন মানুষ। ক্রিকেটের বাইরে অন্য কিছু নিয়ে কথা শুনলে আমি খুব আহত হই। আমি নাকি আবাহনীর কোচ হয়ে মোসাদ্দেককে খেলাইনি। এমন কথা শুনলে ভাবি, এত বছর ক্রিকেটের সঙ্গে থেকে কী লাভ হলো! মোসাদ্দেক আর আবাহনী কীভাবে বাংলাদেশের হারার কারণ হতে পারে। আমার মনে হচ্ছে, আমি বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো কিছু করছি না। তাহলে আমার এখানে থেকে কী লাভ? আামি তো স্বার্থের জন্য এখানে আসিনি।’

বর্তমান পরিস্থিতির জন্য সাংবাদিকদের ওপর সুজন ভীষণ ক্ষুব্ধ। তার কথা, ‘আপনারা প্রমাণ করতে চান, চন্ডিকা (হাথুরুসিংহে) চলে যাওয়ার কারণ আমি। আমরা তো ছোট বাচ্চা না। আমার পেছনে লেগে থাকলে আমি কোন দিনও ভালো হতে পারবো না। এমনও শুনেছি, রাস্তায় গেলে আমাকে মার খেতে হবে! ক্রিকেটের জন্য মার খাওয়া মেনে নেওয়ার মতো নয়।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম