মিরপুরের উইকেট নিয়ে ভাবছেন না মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১১আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৯

উইকেট নিয়ে চিন্তা করে নিজেদের চাপে ফেলতে রাজি নন মাহমুদউল্লাহ। ছবি-বিসিবি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে যে কোনও আন্তর্জাতিক ম্যাচের আগে উইকেট নিয়ে আলোচনা হবেই। বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগের দিনও আলোচনায় ২২ গজের আয়তক্ষেত্র। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া মাহমুদউল্লাহ অবশ্য উইকেট নিয়ে চিন্তা করে নিজেদের চাপে ফেলতে রাজি নন।

বুধবার সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘উইকেট নিয়ে চিন্তা করা মানেই নিজেদের চাপে ফেলা। এর ফলে দলের পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে। এই বিষয়টা এক পাশে সরিয়ে রেখে মাঠে নিজেদের কাজ ঠিকঠাক করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা করি, মাঠে নেমে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো।’

টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের ‘ডট’ বল দেওয়ার প্রবণতা প্রায়ই বিপদে ফেলে দেয় বাংলাদেশকে। গত বছরের কথাই ধরা যাক। ২০১৭ সালে বাংলাদেশের খেলা সাতটি ম্যাচের গড় ‘ডট’ বলের পরিসংখ্যান বিস্ময়কর। প্রতি ম্যাচে ১২০ বলের মধ্যে গড়ে ৪২.১৪টি বল ‘ডট’ দিয়েছিল টাইগাররা। এর মধ্যে নিউজিল্যান্ড সফরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৫৩টি বল ‘ডট’ দিয়ে বাংলাদেশ করেছিল ১৪১ রান।

মাহমুদউল্লাহও এ বিষয়ে চিন্তিত, ‘টি-টোয়েন্টিতে ডট বলের সংখ্যা বেশি হলে দলের পারফরম্যান্সে তা প্রভাব ফেলে। ব্যাটসম্যানরা যত কম ডট বল দিতে পারবে, তত বেশি রান উঠবে স্কোরবোর্ডে। আমাদের ব্যাটসম্যানদের ডট বল না দিয়ে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক রোটেট করার দিকে মনোযোগ দিতে হবে। আমার মনে হয় সেটাই বুদ্ধিমানের কাজ। টি-টোয়েন্টি ক্রিকেটে যে দল এই কাজ করতে পারবে, তাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা তত বেশি।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম