তামিমহীন বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৩৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৭

তামিমহীন বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে বিকেল ৫টায় শুরু হওয়া ম্যাচের একাদশে নেই তামিম ইকবাল।

এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে বাংলাদেশের চার তরুণের। প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন আরিফুল হক, আফিফ হোসেন, জাকির হাসান ও নাজমুল হোসেন অপু।

চোটের কারণে একাদশ থেকে ছিটকে গেলেন তামিম। বাহুর পেশীতে টান খাওয়ায় টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি। এই ওপেনারকে ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে কুড়ি ওভারের প্রথম ম্যাচে ‘অনভিজ্ঞ’ এক দলই নামিয়েছে বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে এই শ্রীলঙ্কার বিপক্ষেই হারতে হয়েছে স্বাগতিকদের। টেস্ট সিরিজেও হতাশ হতে হয়েছে সফরকারীদের সামনে। চট্টগ্রাম টেস্ট ড্র করলেও ঢাকা টেস্টে বাজেভাবে হারতে হয় টাইগারদের। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে তাই ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা মাহমুদউল্লাহদের।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মুশফিকুর রহিম, সৌম্য সরকার, সাব্বির রহমান, আফিফ হোসেন, নাজমুল ইসলাম অপু, জাকির হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, আরিফুল হক, রুবেল হোসেন।

শ্রীলঙ্কা একাদশ: নিরোশান ডিকবেলা, উপুল থারাঙ্গা, দিনেশ চান্ডিমাল, কুশল মেন্ডিস, জীবন মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, আকিলা ধনাঞ্জয়া, মাদুশঙ্ক, ইসুরু উদানা।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম