ডিকবেলাকে ফেরালেন রুবেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫৭

নিরোশান ডিকবেলা নিরোশান ডিকবেলাকে বেশিদূর যেতে দিলেন না রুবেল হোসেন। মোহাম্মদ সাইফউদ্দিনের হাতে ক্যাচ বানিয়ে লঙ্কান উইকেটরক্ষককে ফিরিয়েছেন এই পেসার। ডিকবেলার আউটের পর সফরকারীদের স্কোর ১২ ওভারে ৪ উইকেটে ১৩০।

মিরপুরে ঝড় তুলেছিলেন কুশল মেন্ডিস। ওপেনিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের রীতিমত শাসন করা এই ব্যাটসম্যানকে ফিরিয়েছেন আফিফ হোসেন। শুরুটা করেছিলেন ধীরগতিতে। অন্যপ্রান্তে দানুশকা গুনাথিলাকা মারমুখী থাকায় তিনি ছিলেন ‘নীরব’। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হাত খুলতে থাকেন কুশল মেন্ডিস। মোস্তাফিজুর রহমানের করা এক ওভারে টানা তিনটি বাউন্ডারি হাঁকিয়েছেন এই ব্যাটসম্যান।

বিধ্বংসী রূপে হাজির হওয়া কুশল তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরিও। তবে বেশিদূর যেতে পারেননি আর, ৫৩ রানেই তাকে থামান অভিষিক্ত আফিফ। প্যাভিলিয়নে ফেরার আগে ২৭ বলের ইনিংসটিতে তিনি মেরেছেন ৮ চারের সঙ্গে ২ ছক্কা।

কুশলের আউটের পর আবার বাংলাদেশের আঘাত। নিজের দ্বিতীয় শিকার বানিয়ে নাজমুল হোসেন প্যাভিলিয়নে ফেরত পাঠান উপুল থারাঙ্গাকে। ওয়ান ডাউনে নেমে মোটেও সুবিধা করতে পারেননি এই ব্যাটসম্যান, নাজমুলের বলে মাত্র ৪ রান করে তালুবন্দী হন আফিফের হাতে।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে উড়ন্ত সূচনা করেছিল শ্রীলঙ্কা। দুই ওপেনারের ব্যাটে ভর করে ৫০ ছাড়ায় লঙ্কানদের স্কোর। শুরুতে কুশল তুলনামূলক ধীরস্থির থাকলেও গুনাথিলাকা ছিলেন আগ্রাসী। পঞ্চম ওভারে অভিষিক্ত নাজমুলের ইসলামের বলে ফিরতে হয় প্যাভিলিয়নে। 

ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন এই ব্যাটসম্যান, সুযোগ বুঝে তাকে স্টাম্পড করে ছাড়েন মুশফিকুর রহিম। গুনাথিলাকা ফেরেন ৩০ রানে। 

এর আগে ৫ উইকেটে ১৯৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম