সৌম্য ভাঙলেন উদ্বোধনী জুটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৩

বিপজ্জনক হয়ে ওঠা গুনাথিলাকাকে ফেরালেন সৌম্য তিনবার ফিল্ডারদের হাত ফসকে বেরিয়ে গেছে বল। বাংলাদেশি ফিল্ডারদের জন্য তাই শুরুটা ছিল হতাশার। ম্যাচের দ্বিতীয় ক্যাচ ফেলা তামিম ইকবাল এবার আর ব্যর্থ হলেন না। সৌম্য সরকারের বলে দানুশকা গুনাথিলাকা ৪২ রানে লং অফে তার হাতে ধরা পড়লেন। ভাঙলো শ্রীলঙ্কার ৯৮ রানের উদ্বোধনী জুটি। কুশল মেন্ডিসের সঙ্গে ক্রিজে আছেন থিসারা পেরেরা।

সিলেটে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১৪ ওভারে ১ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা করেছে ১৩৭ রান।

ক্যাচ মিস তো ম্যাচ মিস- এমন আক্ষেপ বাংলাদেশের হবে কিনা জানা যাবে ঘণ্টাখানেকের মধ্যে। তিনবার ফিল্ডারদের হাত ফসকে বেরিয়ে গেছে বল। শুরুতেই দুই ওপেনার কুশল ও গুনাথিলাকাকে জীবন দেন সাইফউদ্দিন ও তামিম। তাদের সঙ্গে ফিল্ডিং ব্যর্থতায় যোগ দেন মাহমুদউল্লাহও।

মিরপুরে ঝড়ো ব্যাটি করে শ্রীলঙ্কার জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা কুশলকে প্রথম ওভারেই ফেরাতে পারতেন আবু জায়েদ রাহী। কিন্তু তার অভিষেক ম্যাচটা স্মরণীয় হয়নি শুরুতেই। ওই ওভারের শেষ বলে কুশলের শট ডিপ স্কয়ার ব্যাকওয়ার্ডে দাঁড়ানো সাইফউদ্দিনের হাত ফসকে যায়। ৮ রানে জীবন পান লঙ্কান ওপেনার।

পরের ক্যাচ মিস হয় বাংলাদেশের চতুর্থ ওভারে। নাজমুল ইসলামের দ্বিতীয় ওভারের শেষ বলে গুনাথিলাকা ১৫ রানে জীবন পান তামিমের হাতে। মিড অফে ডাইভ দিয়েও বল হাতে নিতে পারেননি তিনি। এরপর উইকেট না পাওয়ার আক্ষেপ ছিল সাইফউদ্দিনের। তার প্রথম ওভারের শেষ বলে গুনাথিলাকা দ্বিতীয়বার জীবন পান। ২৮ রানে এই ওপেনারকে ক্যাচ ধরে ফেরাতে পারেননি কভারে ফিল্ডিং করা মাহমুদউল্লাহ। নাজমুল-মোস্তাফিজরা যখন সুবিধা করতে পারছিলেন না, তখন মাহমুদউল্লাহ বল তুলে দেন সৌম্যকে। প্রথম ওভারেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম উইকেট পেলেন এ ডানহাতি মিডিয়াম পেসার। ৩৭ বলে ৩ চার ও ২ ছয়ে ৪২ রান করেছিলেন গুনাথিলাকা।

২৯ বলে দ্বিতীয় টি-টোয়েন্টি হাফসেঞ্চুরি পান কুশল। ক্যারিয়ারের প্রথম ৮ ম্যাচে তার সেরা ইনিংস ছিল কেবল ২২ রান। তিনিই বাংলাদেশের বিপক্ষে সিরিজে টানা হাফসেঞ্চুরি করলেন।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তারা একাদশে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নামে। চোট কাটিয়ে ফিরেছেন তামিম। তার কারণে বাদ পড়েছেন আগের ম্যাচে অভিষেক হওয়া জাকির হাসান।

টি-টোয়েন্টি সিরিজের এ ম্যাচে বাংলাদেশের ক্রিকেটে অভিষেক হলো দুজনের। আগের ম্যাচে অভিষিক্ত অলরাউন্ডার আফিফ হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন আরেক অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে তার। নিজ শহরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো জায়েদের। পেসার রুবেল হোসেনকে বাদ দিয়ে এই ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে তাকে। শেষ ম্যাচ থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান। তার বদলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ মিঠুন।

অপরদিকে শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন এসেছে। নিরোশান ডিকবেলার জায়গায় ফিরেছেন অফ স্পিনার আমিলা আপোনসো।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম