নিজের মাঠেই রাহীর অভিষেক

রবিউল ইসলাম, সিলেট থেকে
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৯আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২১

রুবেলের কাছ থেকে টি-টোয়েন্টি ক্যাপ পেলেন রাহী। ছবি-বিসিবি আবু জায়েদ রাহীর বাড়ি সিলেটে। আর সিলেটেই জাতীয় দলের হয়ে অভিষেক হলো এই ডানহাতি পেসারের। রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম খেলতে নেমেছে বাংলাদেশ। টাইগারদের মতো রাহীর অভিষেকের সঙ্গেও জড়িয়ে রইলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম।

যার জায়গায় সুযোগ পেয়েছেন রাহী, সেই রুবেল হোসেনই টি-টোয়েন্টি ক্যাপ পরিয়ে দিয়েছেন তাকে। অভিষেক ম্যাচে প্রথম ওভারও করেছেন সিলেটের ‘ঘরের ছেলে’। যদিও শুরুটা ভালো হয়নি, ১২ রান দেওয়ার পর তাকে আক্রমণ থেকে সরিয়ে দিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

রাহীর অভিষেকের সুবাদে দীর্ঘদিনের আক্ষেপ দূর হলো সিলেটবাসীর। সর্বশেষ ‘সিলেটি’ হিসেবে অলক কাপালী বাংলাদেশের হয়ে খেলেছিলেন ২০১১ সালের ডিসেম্বরে। আজ রাহী আবার আনন্দের উপলক্ষ্য এনে দিলেন সিলেটের মানুষের মনে।

রাহীর সঙ্গে অভিষেক হলো মেহেদীরও (বাঁয়ে)। ছবি-বিসিবি বিপিএলে ভালো করার পুরস্কার হিসেবে জাতীয় দলে সুযোগ পেয়েছেন রাহী। এবারের বিপিএলে খুলনা টাইটানসের জার্সিতে খেলে ১২ ম্যাচে ১৮ উইকেট নিয়েছিলেন তিনি। টাইটানসের দ্বিতীয় সেরা বোলার রাহী আজকের আগে ৩০টি টি-টোয়েন্টি খেলে শিকার করেছেন ৩৪ উইকেট।

আজ অভিষেক হলো অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসানেরও। মাহমুদউল্লাহর কাছ থেকে ক্যাপ পাওয়া মেহেদী বিপিএলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও ভালো খেলেছেন। গত বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ১০ ম্যাচ খেলে নিয়েছিলেন ১০টি উইকেট। সর্বশেষ জাতীয় লিগে দুবার ১৭৭ রানের চমৎকার ইনিংস এসেছিল ২৩ বছর বয়সী মেহেদীর ব্যাট থেকে।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম