টি-টোয়েন্টি সিরিজেও নেই ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫৯

টি-টোয়েন্টি সিরিজেও নেই ডি ভিলিয়ার্স সেঞ্চুরিয়নে শেষ ওয়ানডেতে হাঁটুর চোট পান এবি ডি ভিলিয়ার্স। ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে তাই খেলা হয়নি দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যানের। রবিবার ২৮ রানে হারের পর জানানো হলো, সিরিজের বাকি সময়ও তাকে দলে পাবে না প্রোটিয়ারা।

মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ তাকে পুরোপুরি ফিট দেখতে চান নির্বাচকরা। এজন্য তাকে ২০ ওভারের বাকি দুই ম্যাচে বিশ্রাম দিচ্ছেন তারা।

দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজার মোহাম্মদ মোসাজে বলেছেন, ‘ষষ্ঠ ওয়ানডেতে ব্যাটিং করার সময় হাঁটুতে ব্যথা পান ডি ভিলিয়ার্স। শুক্রবার ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলেও ম্যাচগুলো খেললে চোট আবার ফিরে আসার ঝুঁকি আছে।’

টি-টোয়েন্টিতে তার জায়গায় কারও নাম ঘোষণা না করার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা।

টেস্ট সিরিজে পাওয়া আঙুলের চোটে ভারতের বিপক্ষে প্রথম তিন ওয়ানডেতে ছিলেন না ডি ভিলিয়ার্স। তিনি ছাড়াও ভারতের বিপক্ষে সীমিত ওভারের দুই সিরিজে নেই চোটে আক্রান্ত ফাফ ‍দু প্লেসি ও কুইন্টন ডি কক।

ভারতের বিপক্ষে শেষ দুটি টি-টোয়েন্টি হবে ২১ ও ২৪ ফেব্রুয়ারি সেঞ্চুরিয়ন ও কেপটাউনে। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম