কোহলির ব্যাটিং দেখে শিখছেন স্মিথ

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫২

কোহলি ও স্মিথ মাঠে ও মাঠের বাইরে বিরাট কোহলি ও স্টিভেন স্মিথের সম্পর্ক প্রতিদ্বন্দ্বিতামূলক। তাই বলে ভারতীয় অধিনায়কের ঈর্ষণীয় সাফল্য যে মুগ্ধ করছে না স্মিথকে, সেটা নয়। ক্যারিয়ারের চূড়ায় থাকা কোহলির ব্যাটিং দেখে শিখছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

ক্রিকেটে এখন আলোচিত নাম কোহলি। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে দুর্দান্ত পারফরম্যান্স করে টেস্ট ও ওয়ানডে র‌্যাংকিংয়ে রেকর্ড পয়েন্ট নিয়ে শীর্ষে এই ব্যাটসম্যান। তাছাড়া নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন খেলছেন দারুণ। তাদের সাফল্যে ঈর্ষা করায় বিশ্বাসী নয় স্মিথ, বরং বিশ্বের সেরা খেলোয়াড়দের কাছ থেকে শিখছেন তিনি।

অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার বলেছেন, ‘আমি পৃথিবীর সেরা খেলোয়াড়দের কয়েকজনকে অনুসরণ করি এবং মাঝেমধ্যে তাদের মতো ব্যাট করতে চেষ্টা করি।’

স্পিনারদের বিপক্ষে কোহলির ব্যাটিং কৌশল আয়ত্ত করছেন স্মিথ, ‘বিরাটকে খানিকটা অনুসরণ করি। সে কেমন করে স্পিন খেলে, তার হাত কতটা ঘোরে এবং অফ-সাইডে কীভাবে বল মারে এগুলো আমি শেখার চেষ্টা করছি। কারণ এরা বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তাদের কাছ থেকে যতটা পারা যায়, আপনাকে সেটা শিখতে হবে।’

শুধু কোহলি নয়, এবি ডি ভিলিয়ার্স ও উইলিয়ামসনের পারফরম্যান্সও বিশ্লেষণ করে শিখছেন স্মিথ, ‘এবি ডি ভিলিয়ার্স যেটা করে, তার কিছুটা আমি অনুকরণ করেছি। কয়েক বছর আগে আমি কেন উইলিয়ামসনের মতো একটু দেরিতে ব্যাট করার চেষ্টা করেছিলাম।’ ক্রিকেট অস্ট্রেলিয়া

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম