ক্ষমা চাইলেন সুজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ২২:০৭আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ২২:০৭

খালেদ মাহমুদ সুজন গত ১২ ফেব্রুয়ারি সংবাদ মাধ্যমের ওপরে ক্ষোভ প্রকাশ করে খালেদ মাহমুদ সুজন বলেছিলেন, ‘মিডিয়ার কারণে ক্রিকেটের উন্নতি থমকে গেছে কিনা তা খতিয়ে দেখা উচিত।’ ঠিক ১২ দিন পর জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টরের কণ্ঠে ভিন্ন সুর।  সেদিনের বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন সুজন।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিনি বললেন,‘গত সিরিজ নিয়ে এত বেশি কথা হয়েছে যে আমি একটু বেশিই প্রতিক্রিয়া দেখিয়েছি। আসলে আমি একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। সংবাদ মাধ্যমের অনেকেই হয়তো বিষয়টা ব্যক্তিগতভাবে নিয়েছে। কিন্তু আমি কাউকে মিন করে কিছু বলিনি। কাউকে আঘাত করে থাকলে আমি ক্ষমাপ্রার্থী। বাংলাদেশের ক্রিকেটে সংবাদ মাধ্যমের অনেক অবদান। এটা স্বীকার করতেই হবে যে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ক্রিকেটকে তুলে ধরার জন্য তাদের অবদান অপরিসীম।’

সেদিন জাতীয় দলের পরিবেশ ‘নোংরা’ উল্লেখ করে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন সুজন। শনিবার অবশ্য অন্য কথাই বললেন তিনি,‘আমি তো বলিনি দলের দায়িত্ব নেবো না। তবে সবাই বলছে ভালো কোচ ছিল না বলে দল ভালো করেনি। এটা তো মানতেই হবে যে আমাদের দল ভালো খেলতে পারেনি।’

বাংলাদেশ দল নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়ে সুজনের মন্তব্য,‘আমি সবসময় ফাইট করি, ফাইট করতে পছন্দ করি। আমিও চাই ভালো কোচ আসুক, বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাক। আমাকে যখন যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা মাথা পেতে নিয়ে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার ছেলে আমি নই। তবে বোর্ডের যে কোনও সিদ্ধান্ত আমি মেনে নেবো।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান