তৃতীয় ম্যাচে ব্যর্থ তামিম

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৫১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৫৩

এবার কামরানের সঙ্গে ব্যর্থ হলেন তামিম পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠেছিলেন তামিম ইকবাল। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে পেশাওয়ার জালমির জয়ে ৩৯ রানে অবদান রেখেছিলেন বাংলাদেশি ওপেনার। কিন্তু রবিবার তৃতীয় ম্যাচে ব্যর্থ তিনি।

করাচি কিংসের বিপক্ষে এদিন মাত্র ১২ বল খেলেছেন তামিম। দুটি চারে ১১ রান করেছেন তিনি।

করাচি কিংসের বিপক্ষে পেশাওয়ার শুরুটা দারুণ করলেও মোহাম্মদ আমিরের পেসে বড় ধাক্কা খেয়েছে। পাকিস্তানের এই পেসার তারা টানা দুই ওভারে দুই ওপেনারকে ফেরান। কামরান আকমলকে ১৪ রানে আউট করেন আমির। তার দ্বিতীয় শিকার হন তামিম।

প্রথম ওভারে করাচি অধিনায়ক ইমাদ ওয়াসিমের দুটি বল খেলেন তামিম। দ্বিতীয় বলে নেন একটি সিঙ্গেল। তৃতীয় ওভারে টাইমার মিলসকে দুটি চার মেরে ঝড়ো ব্যাটিংয়ের ইঙ্গিত দেন এই বাঁহাতি ওপেনার। কিন্তু চতুর্থ ওভারের প্রথম বলেই আমিরের শিকার হন তামিম। পেছনে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে ধরা পড়েন তিনি।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুলতান সুলতানসের বিপক্ষে তামিমের রান ছিল ১১। ওই ম্যাচটি তারা হারে ৭ উইকেটে। এরপর ইসলামাবাদের বিপক্ষে শনিবার ২৯ বলে দুটি করে চার ও ছয়ে ৩৯ রান করেন তিনি। পেশাওয়ার জেতে ৩৪ রানে। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম