যে কোনও দলকে হারিয়ে দিতে পারে বাংলাদেশ: গাভাস্কার

স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫৪আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫৪

সুনীল গাভাস্কার ভারত সফরে যাচ্ছেতাইভাবে হেরে এসেছে শ্রীলঙ্কা, অন্যদিকে সিরিজটা ঘরের মাঠে বলে বাংলাদেশের প্রত্যাশার পারদ ছুঁয়েছিল আকাশ। ত্রিদেশীয় সিরিজের শুরুতে লঙ্কানদের ‘আত্মসমর্পণের’ দৃশ্য আশার সেই বেলুন ওড়ালেও সেটা ফুটো হয়ে যেতে সময় লাগেনি।

শুধু ত্রিদেশীয় নয়, টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজেও হার মানে স্বাগতিকরা। বিশেষ করে কুড়ি ওভারের ক্রিকেটে সেই পুরনো বাংলাদেশই ফিরে এসেছিল বাজে পারফরম্যান্সে। সাম্প্রতিক পরিসংখ্যানের খাতা হতাশায় ভরা থাকলেও এই বাংলাদেশ নিয়েই ‘ভয়’ সুনীল গাভাস্কারের। ভারতীয় কিংবদন্তির মতে, টি-টোয়েন্টিতে যে কোনও দলকে হারানোর ক্ষমতা আছে টাইগারদের।

সামনেই নিদাহাস ট্রফি। ভারত ও বাংলাদেশকে নিয়ে আয়োজক শ্রীলঙ্কার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ ছেপেছে গাভাস্কারের কলাম। সেখানেই সাবেক এই ক্রিকেটার লিখেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি সামর্থ্য নিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ২-০ ব্যবধানে সিরিজ হারলেও টাইগারদের মোটেও খাটো করে দেখছেন না তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অভিজ্ঞতায় তারা সমীকরণ পাল্টে দেওয়ার ক্ষমতা রাখেন বলে মনে করেন গাভাস্কার।

বাংলাদেশেকে নিয়ে তার লেখার অংশটা এমন, ‘বাংলাদেশ তাদের খেলার জায়গাটা অনেক উপরে নিয়ে গেছে। বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পর তারা যে শুধু টি-টোয়েন্টিতে অভিজ্ঞ হয়েছে, এমনটা নয়, বরং বাড়তি পাওয়া হিসেবে বিশ্বের সেরা সব খেলোয়াড়ের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করে তাদের কাছ থেকে শিখেছে অনেক কিছু।’ এই কারণেই গাভাস্কার মনে করেন, ‘তারা এখন নির্ভীক ক্রিকেট খেলে এবং এই ফরম্যাটে বিশ্বের যে কোনও দলকে হারানোর ক্ষমতা আছে।’

বাংলাদেশ সফর দিয়ে শ্রীলঙ্কার কোচ হিসেবে যাত্রা শুরু করেছেন চন্ডিকা হাথুরুসিংহে। সাবেক দলের বিপক্ষে শুরুটা দারুণ হয়েছে ত্রিদেশীয়, টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ জিতে। নতুন করে শুরু করা এই শ্রীলঙ্কাতেও নজর রাখছেন গাভাস্কার, ‘চন্ডিকা হাথুরুসিংহে দায়িত্ব নেওয়ার পর স্বাগতিক শ্রীলঙ্কা দুর্দান্ত সময় কাটাচ্ছে। সাম্প্রতিক বাংলাদেশ সফরে তারা তিন ফরম্যাটেই জিতেছে, বিশেষ করে টি-টোয়েন্টিতে তারা ছিল বিধ্বংসী।’ টাইমস অব ইন্ডিয়া

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম