কোয়েটার জয়ে শুধু ফিল্ডিং করলেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক
০১ মার্চ ২০১৮, ০২:০৫আপডেট : ০১ মার্চ ২০১৮, ০২:১৯

পিএসএলের গত আসরে কোয়েটার জার্সিতে মাহমুদউল্লাহ অবশেষে পাকিস্তান ‍সুপার লিগের (পিএসএল) এবারের আসরে সুযোগ মিললো মাহমুদউল্লাহর। একাদশে থাকলেও শুধু ফিল্ডিংটাই করতে পারলেন তিনি! হাতে বল তোলার সুযোগ যেমন হয়নি, তেমনি ব্যাটিংয়ে নামাটাও হলো না বাংলাদেশি অলরাউন্ডারের। এর আগেই তার দল কোয়েটা গ্ল্যাডিয়েটরস ৬ উইকেটের জয় তুলে নেয় ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে।

লুক রঙ্কির ২৬ বলে ৪৩ ও ফাহিম আশরাফের ১৩ বলে ২১ রানের দুটো ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ইসলামাবাদ ৭ উইকেটে করে ১৩৪ রান। সহজ এই লক্ষ্য কেভিন পিটারসেনের ৩৪ বলে ৪৮, মোহাম্মদ নওয়াজের ৩১ বলে ২৫* ও আসাদ শফিকের ১৬ বলে ২২ রানের ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৭ বল আগেই জয় নিশ্চিত করে মাহমুদউল্লাহরা।

বুধবার রাতে নিজেদের তৃতীয় ম্যাচে নেমেছিল কোয়েটা। যদিও মাহমুদউল্লাহর ছিল এটা এবারের আসরের প্রথম ম্যাচ। প্রথম দুই ম্যাচে বেঞ্চে বসে থাকা বাংলাদেশি অলরাউন্ডার একাদশে জায়গা পেলেও নিজেকে মেলে ধরার সুযোগ পেলেন না। অধিনায়ক সরফরাজ আহমেদ বোলিংয়ে তাকে প্রয়োজন মনে করেননি। আর ব্যাটিংয়ে নামার সুযোগটাই হয়নি মাহমুদউল্লাহর, তার আগেই সহজ লক্ষ্য পেরিয়ে যায় কোয়েটা।

বুধবারের ম্যাচের পর ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে কোয়েটা। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ইসলামাবাদ রয়েছে পঞ্চম স্থানে। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম