সাকিবকে নিলো বারবাডোজ, মাহমুদউল্লাহকে সেন্ট কিটস

স্পোর্টস ডেস্ক
০২ মার্চ ২০১৮, ১১:৫৭আপডেট : ০২ মার্চ ২০১৮, ১২:২৭

সাকিব-মাহমুদউল্লাহ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে দল পেলেন বাংলাদেশের দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। বৃহস্পতিবার লন্ডনে হয়ে যাওয়া নিলামে সাকিবকে নিয়েছে বারবাডোজ ট্রাইডেন্টস। আর সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস হয়ে খেলবেন মাহমুদউল্লাহ।

২০১৩ সালে সিপিএলের প্রথম মৌসুমে বারবাডোজের হয়েই খেলেছিলেন সাকিব। ওই আসরে ৬ রান দিয়ে ৬ উইকেট নিয়ে সাড়া ফেলে দেন বাংলাদেশি অলরাউন্ডার। তবে গত দুই বছর জ্যামাইকা তালাওয়াহসের জার্সিতে খেলেছেন সাকিব। ২০১৬ সালে দলটির হয়ে প্রথম শিরোপার স্বাদ পান তিনি।

এবার শুরুর দলে সাকিব ফিরছেন। লন্ডনে দ্বিতীয় রাউন্ডের নিলামে তাকে কেনা হয়েছে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলারে, যা বাংলাদেশি টাকায় ১ কোটি ৪০ লাখের সমান।

গত বছর জ্যামাইকার হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলেন সাকিব। জাতীয় দলের খেলা থাকায় এই ফ্র্যাঞ্চাইজিকে বেশি সময় দিতে পারেননি তিনি। তবে তার বদলি হিসেবে মাহমুদউল্লাহকে দলে নিয়েছিল জ্যামাইকা।

এবার আর সাকিবের জায়গায় নয়, নিলামে দল পেয়েছেন মাহমুদউল্লাহ। বৃহস্পতিবার নিলামের পঞ্চম রাউন্ডে তাকে ৭০ হাজার ডলারে নিয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস।

গত বছর জ্যামাইকার হয়ে কেবল ৫ ম্যাচ খেলার সুযোগ হয়েছিল মাহমুদউল্লাহ। ব্যাটে-বলে ছিলেন অনুজ্জ্বল। চার ইনিংস খেলে করেছেন ১১ রান, সর্বোচ্চ ৬। বল হাতে ৩ ম্যাচে নেন ৩ উইকেট, যার সবগুলো পেয়েছেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে এলিমিনেটরে।

সাকিব তার পুরোনো দলে সতীর্থ হিসেবে পাচ্ছেন মার্টিন গাপটিল, হাশিম আমলা, ডোয়াইন স্মিথ ও জেসন হোল্ডারের মতো তারকাদের। দলটির কোচ ভারতের সাবেক ক্রিকেটার রবিন সিং। সেন্ট কিটস অ্যান্ড নেভিসে মাহমুদউল্লাহর সতীর্থ ক্রিস গেইল, এভিন লিউইস ও কার্লোস ব্র্যাথওয়েটরা। এই দলের কোচ ফিল সিমন্স। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের