কোচের প্রস্তাব পাওয়ার ‘মিথ্যাচারে’ ক্ষুব্ধ বুলবুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৮, ১৫:০০আপডেট : ০২ মার্চ ২০১৮, ১৬:৩৭

ফেসবুকে ক্ষোভ উগরে দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল আমিনুল ইসলাম বুলবুলকে কয়েকবার কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে- স্থানীয় একটি পত্রিকার ফেসবুক লাইভে এমন দাবি করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। কিন্তু হাতে যথেষ্ট সময় না থাকার কারণে নাকি বুলবুল প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

সরাসরি সম্প্রচারিত ওই অনুষ্ঠানে আকরামের দেওয়া ওই বক্তব্য পত্রিকায় প্রকাশও হয়েছে। এমন খবর দেখে যারপরনাই বিস্মিত বুলবুল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে ক্ষোভ উগরে দিয়েছেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান।

ফেসবুকে বুলবুল লিখেছেন, ‘নিউজটির শিরোনাম দেখে আমি বিস্মিত, হতাশ ও বিরক্ত। আমি বিসিবি থেকে কোনও পর্যায়ের (অনূর্ধ্ব-১৯ থেকে জাতীয় দল)  কোচিং করানোর আনুষ্ঠানিক প্রস্তাব পাইনি। এমনকি শেষ বিপিএলে ক্যাপ্টেন বক্সে অধিনায়কদের তালিকাতে আমার নাম ছিল না।’

তিনি আরও লিখেছেন, ‘প্রতি বছরই আমি বিপিএল ও ডিপিএলে কোচিংয়ের প্রস্তাব পাই। এজন্য আমি তাদের প্রতি খুব কৃতজ্ঞ। কিন্তু ভারাক্রান্ত হৃদয়ে আমি সেই প্রস্তাব ফিরিয়ে দেই, কারণ এক মাসের কোচিং করানোর জন্য আমি আমার চাকরি ছাড়তে পারি না।’

আকরাম কার পক্ষে কথা বলছেন সেটা নিয়ে প্রশ্ন বুলবুলের, ‘আকরাম খান কি ক্রিকেট অপারেশনসের হয়ে কথা বলেছে নাকি বিসিবি কিংবা তার বিপিএল দলের হয়ে?’

মিথ্যা খবরে ক্ষুব্ধ বুলবুল, ‘প্রস্তাব না পাওয়ায় আমার দুঃখ নেই। কিন্তু এসব মিথ্যাচারে আমি খুবই ক্ষুব্ধ। দয়া করে সততার সঙ্গে কথা বলবেন এবং কাজ করবেন।’

সব শেষে বাংলাদেশের ক্রিকেটের দুর্দশা তুলে ধরেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক, ‘বাংলাদেশের ক্রিকেটের উন্নতি এখন আইসিইউতে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম