মেসি আছেন বলেই বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
০৩ মার্চ ২০১৮, ১৩:০৯আপডেট : ০৩ মার্চ ২০১৮, ১৫:১৫

মেসি আছেন বলেই বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের একেবারে শেষ ম্যাচে রাশিয়ার টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা। কঠিন পথ পাড়ি দিয়ে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করা আলবিসেলেস্তদের ফেভারিট মানছেন না দলটির সাবেক মিডফিল্ডার মার্সেলো গালার্দো, তবে লিওনেল মেসি আছেন বলে বিশ্বকাপ জেতার সম্ভাবনা দেখছেন আর্জেন্টিনার।

২০১৪ বিশ্বকাপে শিরোপার কাছে গিয়েও ছুঁয়ে দেখা হয়নি। তারপর কোপা আমেরিকায় টানা দুইবার ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হয়েছে মেসিকে। বার্সেলোনার এই তারকাকে ঘিরে আবারও স্বপ্ন দেখছেন আর্জেন্টাইনরা। গালার্দোও তাদের বাইরে নন। তিনিও ১৯৮৬ সালের পর আবার শিরোপা জেতার সম্ভাবনা দেখছেন আর্জেন্টিনার, আর সেটা মেসির হাত ধরে।

ক্লাব ফুটবলে এমন কোনও শিরোপা নেই যেটা জেতা হয়নি মেসির। ব্যক্তিগত পুরস্কারেও তার ট্রফি কেস ভরা। অপূর্ণতা বলতে কেবল শুধু আর্জেন্টিনার জার্সিতে কোনও শিরোপা জিততে না পারা। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী সেই অপূর্ণতা দূর করতেই নামতে যাচ্ছেন রাশিয়া বিশ্বকাপে। গালার্দোর বিশ্বাস আর্জেন্টাইন অধিনায়ক পারবেন। যদিও আলবিসেলেস্তেদের আকাশে তুলছেন না। তার মতে, আর্জেন্টিনার চেয়ে এগিয়ে আছে ব্রাজিল, জার্মানি ও স্পেন।

রাশিয়ান সংবাদমাধ্যম ‘আরটি’কে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এই মিডফিল্ডার বলেছেন, ‘আমার মতে আর্জেন্টিনা সবসময়ই বিশ্ব ফুটবলের উপরের দিকের দল। এখন আর্জেন্টিনার চেয়ে ভালো অবস্থানে আছে দুই-তিনটি দল- প্রথম ব্রাজিল, এরপর জার্মানি ও স্পেন।’ এরপরও আর্জেন্টিনার সম্ভাবনা দেখছেন, কারণ, ‘আমাদের দলে মেসি আছে। তাই (বিশ্বকাপ) জেতার সুযোগ আছে আমাদের।’

রাশিয়া বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে রয়েছে আর্জেন্টিনা। নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে মেসিদের প্রতিপক্ষ আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ