পেশাওয়ারকে জিতিয়ে মাঠ ছাড়লেন তামিম

স্পোর্টস ডেস্ক
০৪ মার্চ ২০১৮, ০১:১৫আপডেট : ০৪ মার্চ ২০১৮, ০১:২২

তামিম-কামরানের ব্যাটে সহজে জিতেছে পেশাওয়ার পাকিস্তান সুপার লিগে ধারাবাহিকতা ধরে রেখেছেন তামিম ইকবাল। টানা দ্বিতীয় ইনিংসে ৩০ ছাড়ানো রান করলেন পেশাওয়ার জালমির এই বাংলাদেশি ওপেনার। দলকে ১০ উইকেটে জিতিয়ে মাঠ ছাড়লেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

হাসান আলী ও লিয়াম ডউসনের বোলিংয়ে মাত্র ১৭.২ ওভারে ১০০ রানে অলআউট হয় লাহোর। সর্বোচ্চ ৩০ রান করেন ওপেনার ফখর জামান। লাহোরের একমাত্র অপরাজিত ব্যাটসম্যান ছিলেন মোস্তাফিজুর রহমান। এক বল খেলে কোনও রান তুলতে পারেননি তিনি।

ডউসন ও হাসান সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন পেশাওয়ারের হয়ে। দুটি পেয়েছেন ওয়াহাব রিয়াজ।

মাত্র ১০১ রানের লক্ষ্যে নেমে বেশি সময় নেয়নি পেশাওয়ার। কামরান আকমলকে নিয়ে তামিম দুরন্ত গতিতে এগিয়ে যান ব্যাট হাতে। ১৩.৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১০৪ রান করে গতবারের চ্যাম্পিয়নরা। ৪৪ বলে ৭ চার ও ১ ছয়ে হাফসেঞ্চুরি করেন কামরান। ৪৭ বলে ৭ চার ও ২ ছয়ে ৫৭ রানে অপরাজিত ছিলেন পাকিস্তানি ওপেনার।

তার সঙ্গে পেশাওয়ারের রেকর্ড ১০৪ রানের উদ্বোধনী জুটি গড়ে অপরাজিত ছিলেন তামিম। তার ৩৫ বলে ৩৭ রানের ইনিংসে ছিল চারটি চার।

মোস্তাফিজ বল হাতে ২ ওভারে রান দিয়েছে ১০টি। এই বাঁহাতি পেসার এখনও দেখলেন না জয়ের মুখ। লাহোর তাদের পাঁচ ম্যাচের সবগুলো হেরেছে।

পাঁচ ম্যাচে এটি পেশাওয়ারের তৃতীয় জয়। ৬ পয়েন্ট নিয়ে তারা এখন তিন নম্বরে।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী