‘সাকিব ভাইয়ের অভাব অপূরণীয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৮, ১৭:৫৯আপডেট : ০৪ মার্চ ২০১৮, ১৭:৫৯

‘সাকিব ভাইয়ের অভাব অপূরণীয়’ ঘরের মাঠে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে হওয়া ত্রিদেশীয় সিরিজে ফাইনালের আগের ম্যাচে বাঁহাতের আঙুলের চোটে পড়েন সাকিব আল হাসান। এজন্য খেলা হয়নি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ। তার অভাব ভালোই টের পাওয়া গেছে ফাইনালসহ এই দুটি সিরিজে। তবে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে তাকে পুরোপুরি ফিট পাওয়ার আশা ছিল। কিন্তু যাওয়া হচ্ছে না তার। সাকিবের বদলি হিসেবে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। কিন্তু তার অভাব কাউকে দিয়ে পূরণ হবে না জানালেন নুরুল হাসান সোহান।

সাকিবের অভাবটা পূরণ করতে দলের ১১ জনকে একসঙ্গে পারফরম্যান্স করতে হবে মনে করেন অলরাউন্ডার সোহান, ‘সাকিব ভাইয়ের অভাবটা অপূরণীয়। লক্ষ্য থাকবে যেন দল হিসেবে ভালো খেলতে পারি। তার অভাব পূরণ করা সম্ভব না। তবে চেষ্টা থাকবে, সবাই মিলে তার অভাব পূরণ করার।’

এই ঢাকা প্রিমিয়ার লিগে সোহান দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। শেখ জামাল ধানমন্ডির হয়ে ৬ ম্যাচে একটি সেঞ্চুরি ও তিন হাফসেঞ্চুরিসহ ৪১৪ রান করেছেন তিনি। একটি টেস্ট আর দুটি ওয়ানডে খেললেও আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণে ৯টি টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন। যদিও ৮ ইনিংসে ব্যাট করে রান করেছেন ৭৮। নিজের লক্ষ্য নিয়ে সোহান বলেছেন, ‘আমার মূল লক্ষ্য দলের পরিস্থিতি অনুযায়ী খেলা। দল যেভাবে চাইবে, সেভাবেই খেলতে চাই।’

২০১৭ সালের জানুয়ারিতে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সোহান। এই অলরাউন্ডার নিদাহাস ট্রফিতে বাংলাদেশের লক্ষ্য প্রসঙ্গে বলেছেন, ‘আমাদের মূল লক্ষ্য থাকবে দল হিসেবে ভালো খেলার। আমরা শেষ কয়েকটা বছর ভালো খেলছি। হয়তো শেষ সিরিজটা আমাদের খারাপ গেছে। সবাই এখন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছে। আশা করি আমরা শ্রীলঙ্কাতে ঘুরে দাঁড়াতে পারব।’

মাহমুদউল্লাহ নেতৃত্বে খেলতে মুখিয়ে সোহান, ‘মাহমুদউল্লাহ ভাইয়ের নেতৃত্বে আমি প্রিমিয়ার লিগে আগেও দুই তিন বছর খেলেছি। জাতীয় দলে তার নেতৃত্বে খেলাটা আমি উপভোগ করব।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম