প্রস্তুতি ম্যাচে টাইগারদের দারুণ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৮, ১৭:২১আপডেট : ০৬ মার্চ ২০১৮, ১৭:২৪

সহজ জয়ের তৃপ্তি নিয়ে মাঠ থেকে ফিরছে বাংলাদেশ দল। ছবি-বিসিবি নিদাহাস ট্রফির মিশন দুর্দান্তভাবে শুরু করলো বাংলাদেশ। মঙ্গলবার শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে টাইগাররা জিতেছে বড় ব্যবধানে, ৪২ রানে।  আগামী বৃহস্পতিবার প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার আগে এই জয় বাংলাদেশকে উজ্জীবিত করবেই।

কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে আগে ব্যাট করে ২০ ওভারে ১৮৭ রানের বড় সংগ্রহ দাঁড় করেছে বাংলাদেশ। সর্বোচ্চ ৬৫ রান এসেছে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। সাবেক টেস্ট অধিনায়কের ৪৪ বলের ইনিংস সাজানো  তিনটি ছক্কা ও ছয়টি চারে।

দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান মাহমুদউল্লাহর। টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়কের ২৭ বলের ইনিংসে ছিল তিনটি ছক্কা ও দুটি চার।

লিটন দাসও খেলেছেন ঝড়ো ইনিংস। ১৮ বলে তিনটি ছক্কা ও ছয়টি চারে ৪০ রান করেছেন তিনি। এছাড়া আরিফুল হক ১৫ আর নুরুল হাসান ১২ রান করে অপরাজিত ছিলেন।  তবে ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার। কোনও রান না করে সাজঘরে ফিরেছেন এই বাঁহাতি ওপেনার।  দেশসেরা ওপেনার তামিম ইকবাল এ ম্যাচে খেলেননি।

জবাবে ৮ উইকেটে ১৪৫ রানে থেমে যায় স্বাগতিক দলের ইনিংস। দুই পেসার তাসকিন আহমেদ ও রুবেল হোসেন দারুণ বোলিং করেছেন।  দুজনেরই শিকার দুই উইকেট, রুবেলের খরচ ১৯ আর তাসকিনের ১৬ রান। একটি করে উইকেট নিয়েছেন সৌম্য, আবু হায়দার, নাজমুল ইসলাম ও মেহেদী হাসান।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম